শুক্রবার, জুলাই ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

অন্তর্বর্তী সরকারের পদত্যাগ দাবি ইনসানিয়াত বিপ্লবের

কলারোয়া নিউজ ডেস্ক:

“বিক্ষোভ সমাবেশে লিখিত বক্তব্যে দলটির চেয়ারম্যান ইমাম হায়াত বলেন, ‘দেশে ধর্মের নামে অধর্ম, উগ্রবাদ, জঙ্গিবাদ মাথাচাড়া দিয়েছে। সাম্প্রদায়িক, সামাজিক, রাজনৈতিক ক্ষেত্রে জনগণের জানমালের নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। একই সঙ্গে অসহনীয়ভাবে দ্রব্যমূল্য বৃদ্ধি ও জনজীবনে ব্যাপক সংকটের দায়ে অন্তর্বর্তী সরকারের পদত্যাগ দাবি করছি।’”

জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতার উত্থান এবং জনজীবনে সংকটের অভিযোগ করে তার দায়ে অন্তর্বর্তী সরকারের পদত্যাগের দাবি জানিয়েছে ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ।

জাতীয় প্রেস ক্লাবের সামনে শনিবার(১২ অক্টোবর) দুপুরে সমাবেশে সংগঠনটি এ দাবি জানায়।

বিক্ষোভ সমাবেশে লিখিত বক্তব্যে দলটির চেয়ারম্যান ইমাম হায়াত বলেন, ‘দেশে ধর্মের নামে অধর্ম, উগ্রবাদ, জঙ্গিবাদ মাথাচাড়া দিয়েছে। সাম্প্রদায়িক, সামাজিক, রাজনৈতিক ক্ষেত্রে জনগণের জানমালের নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে।

‘একই সঙ্গে অসহনীয়ভাবে দ্রব্যমূল্য বৃদ্ধি ও জনজীবনে ব্যাপক সংকটের দায়ে অন্তর্বর্তী সরকারের পদত্যাগ দাবি করছি।’

তিনি বলেন, ‘আওয়ামী লীগ সরকার প্রহসনের নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র হত্যা করেছিল। ওই সরকারের স্বৈরতন্ত্র থেকে মুক্তির জন্য দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছি। বিগত জুন, জুলাই এবং আগস্টে ছাত্র-জনতার আন্দোলন প্রকৃত পক্ষে সব মানুষের আন্দোলন ছিল, তবে আন্দোলনে বিগত স্বৈরাচারের পতন হলেও জনগণের আন্দোলনের লক্ষ্য ও প্রত্যাশা ছিনতাই হয়ে গিয়েছে।’

ওই সময় আরও বক্তব্য দেন দলের মহাসচিব শেখ রায়হান, দলটির নেতা আবু আরেফ সরতাজ, এমদাদুল হক সাইফ, সুফি আহমেদ শাহ, হাফেজ ইলিয়াসসহ অনেকে।

একই রকম সংবাদ সমূহ

আশুলিয়ায় ককটেল তৈরির সময় বিস্ফোরণে যুবকের আঙুল বিচ্ছিন্ন

আশুলিয়ার একটি বাসা-বাড়িতে ককটেল তৈরির সময় বিস্ফোরণে রনি (২০) নামে এক যুবকেরবিস্তারিত পড়ুন

নতুন নয়, বিদ্যমান কারিকুলামই পরিমার্জন করা হচ্ছে: মাহদী আমিন

২০২৮ সালে নতুন কারিকুলাম চালু করা হবে বলে জানিয়ে আসছেন শিক্ষামন্ত্রী ড.বিস্তারিত পড়ুন

প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ, বৃত্তি পেল ৭৯২৪৬ জন

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এ বছর মোট ৭৯ হাজারবিস্তারিত পড়ুন

  • স্থানীয় সরকার নির্বাচন, কাউন্সিল ও সাংগঠনিক প্রস্তুতিতে বিএনপির জোর
  • বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ৯ বন্যা
  • প্রবাসী কার্ড চালু হচ্ছে চলতি মাসেই, মিলবে যেসব সুবিধা
  • জমির উদ্দিন সরকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
  • আমাদের কঠিন সময়ে পরম সহানুভূতিশীল ছিলেন জমির উদ্দিন: জামায়াত আমির
  • সাবেক রাষ্ট্রপতি ও স্পিকার জমির উদ্দিন মারা গেছেন
  • পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী উপহার পেলেন শিশুদের আঁকা ছবি
  • ৫ আগস্টের পর পালিয়ে থাকা তিন পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত
  • যুগ্ম-সচিব পদে ১৭২ কর্মকর্তার পদোন্নতি
  • শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টায় কূটনৈতিক ঘাটতি নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • বিশ্বের বসবাসের অযোগ্য শহরের তালিকা থেকে ঢাকার অবস্থান বদলাতে হবে: প্রধানমন্ত্রী
  • জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান