শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আরাভকে দেশে ফিরিয়ে আনা সহজ হবে: আইনজীবী

পলাতক থাকায় অস্ত্র আইনের মামলায় ১০ বছরের কারাদণ্ড পাওয়া রবিউল ইসলাম আপন ওরফে আরাভ খানের সাজা কার্যকর করা নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। তবে সরকারি কৌঁসুলির মতে, ইন্টারপোলের মাধ্যমে আরাভকে দেশে ফিরিয়ে আনা সহজ হবে।

মঙ্গলবার (৯ মে) ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মুর্শিদ আহাম্মদ আরাভকে ১০ বছরের সাজা দিয়ে অস্ত্র আইনে মামলার রায় ঘোষণা করেন। এতে তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ডও দেয়া হয়েছে।

রায়ে বিচারক বলেন, প্রসিকিউশন সন্দেহাতীতভাবে দুবাইয়ে বসবাসকারী আরাভ খানের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণ করতে সক্ষম হয়েছে। পলাতক আসামিকে গ্রেফতার বা আত্মসমর্পণের দিন থেকে তার শাস্তি কার্যকর হবে বলেও রায়ে জানিয়েছেন বিচারক।

এরপরই বিষয়টি নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আব্দুল্লাহ আবু।
তিনি জানান, আরাভ খান পলাতক থাকায় সরকার তাকে ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে আনার চেষ্টা করছে। এ রায়ের ফলে তাকে ফিরিয়ে আনার প্রক্রিয়া আরও সহজ হবে।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১৫ সালের ২৮ জানুয়ারি আরাভ খান ভয় দেখিয়ে টাকা আদায় করতে তার শ্বশুর সেকেন্দার আলীর মগবাজারের বাসায় যান। সেদিন একটি গুলিভর্তি রিভলবারসহ শ্বশুরের বাসার সামনে থেকে গ্রেফতার হন তিনি।

এ ঘটনায় আরাভের বিরুদ্ধে রমনা মডেল থানায় অস্ত্র আইনে মামলা করেন ডিবি পশ্চিমের ‘গাড়ি চুরি প্রতিরোধ ও উদ্ধার টিম’-এর তৎকালীন উপ-পরিদর্শক সুজন কুমার কুণ্ডু। আসামি রবিউল ইসলাম আপনের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়ায় ২০১৫ সালের ১ মার্চ আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা ডিবির উপ-পরিদর্শক শেখ হাসান মুহাম্মদ মোস্তফা সারোয়ার।

একই বছরের ১০ মে আদালত রবিউলের বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্যদিয়ে বিচার শুরুর আদেশ দেন। এ মামলায় ২০১৮ সালের ১৪ মার্চ জামিন পান রবিউল। এর পর পলাতক থাকায় ২০১৮ সালের ২৪ অক্টোবর তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।

আরাভ খান ওরফে রবিউল ইসলাম ২০১৮ সালে পুলিশ পরিদর্শক মামুন এমরান খান হত্যা মামলার ফেরারি আসামি। তিনি দেশ থেকে পালিয়ে ভারতে গিয়ে জালিয়াতির মাধ্যমে সেখানকার পাসপোর্ট নেন, যাতে নাম দেন আরাভ খান।

দুবাইয়ে গত ১৫ মার্চ এক জমকালো অনুষ্ঠানের মধ্যদিয়ে আরাভ জুয়েলার্স উদ্বোধন করা হয়। এ উপলক্ষে ৬০ কেজি সোনা দিয়ে বানানো হয় বাজপাখির আদলে লোগো, যা তৈরিতে খরচ হয় প্রায় ৪৫ কোটি টাকা। অনুষ্ঠানে বাংলাদেশের ক্রীড়া ও বিনোদন জগতের অনেক তারকাকে আমন্ত্রণ জানিয়ে ফেসবুকে একাধিক পোস্ট দিয়েছিলেন আরাভ খান। তখনই তাকে শনাক্ত করেন আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা।

গত ২৩ মার্চ রাতে আরাভ খান ওরফে রবিউল ইসলামের বিরুদ্ধে রেড নোটিশ জারি করে আন্তর্জাতিক পুলিশ সংস্থা (ইন্টারপোল)। তালিকায় ৬৩তম বাংলাদেশি তিনি। সংস্থাটির ওয়েবসাইটে মোস্ট ওয়ান্টেডের তালিকায় তার নাম, ছবি ও পরিচয় সংযুক্ত করে প্রকাশ করা হয়েছে।

ইন্টারপোলের ওয়েবসাইটে তার নাম লেখা হয়েছে রবিউল ইসলাম রবিউল। বয়স ৩৫ বছর। জাতীয়তা দেখানো হয়েছে বাংলাদেশি। তার জন্মস্থান বাগেরহাট।

একই রকম সংবাদ সমূহ

স্মৃতির খামে বন্দি হলুদ চিঠি: সেবা বাড়লেও টানাপোড়েনে ডাক বিভাগ

একসময় ডাকপিয়নের সাইকেলের ঘণ্টার শব্দই ছিল গৃহস্থবাড়ির সবচেয়ে বড় প্রতীক্ষা। দূর শহরবিস্তারিত পড়ুন

স্বাস্থ্য খাতের বাজেট প্রায় দ্বিগুণ করেছে সরকার: চিফ হুইপ

স্বাস্থ্য খাতের উন্নয়নে বর্তমান সরকার বিশেষ গুরুত্ব দিয়েছে উল্লেখ করে জাতীয় সংসদেরবিস্তারিত পড়ুন

বিদ্যুৎ বিভ্রাটে ঈশ্বরদী হাসপাতালে মোম ও মোবাইলের আলোয় চিকিৎসাসেবা

পাবনার ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়মিত বিদ্যুৎ বিভ্রাট ও জেনারেটর সংকটে চরমভাবেবিস্তারিত পড়ুন

  • পোস্টাল ভোটিংয়ের ‘বাংলাদেশ মডেল’ গ্রহণে আগ্রহী নেপাল-শ্রীলঙ্কা
  • বন্দরের টার্মিনালের সক্ষমতা বৃদ্ধির জন্যই চুক্তি হয়েছে : বাণিজ্যমন্ত্রী
  • আওয়ামী লীগের সন্ত্রাসীরা রিকশাচালক হয়ে হাজির হয়েছে : চিফ হুইপ
  • মানবপাচার রোধে বাংলাদেশের প্রচেষ্টা বেড়েছে, তবু ঘাটতি
  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • পানির ন্যায্য হিস্যা নিয়ে ভারতকে ছাড় দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • প্রধানমন্ত্রীর সঙ্গে আবরার ফাহাদের পরিবারের সাক্ষাৎ
  • কোরআন শিক্ষা উৎসাহিত করতে কাজ করবে সরকার: রাষ্ট্রপতি
  • তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে মোদির সঙ্গে ত্রিবেদীর ‘খুব ভালো’ ও ‘দীর্ঘ’ বৈঠক