শুক্রবার, জুন ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ইতালি ভ্রমণে বাংলাদেশিদের জন্য সুখবর

১০ আগস্টের পর বাংলাদেশিদের ইতালি প্রবেশ করতে আর কোন বাধা থাকছে না। ১৬টি দেশ থেকে ইতালি প্রবেশের যে নিষেধাজ্ঞা চলমান রয়েছে তা ৩১ আগস্টের পরিবর্তে কমিয়ে ১০ আগস্ট করা হয়েছে।

ইতালির স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুরোধের পরিপ্রেক্ষিতে সিভিল এভিয়েশন অথরিটি (এনাক) ৩১ আগস্ট পর্যন্ত বাংলাদেশসহ ১৬টি দেশ থেকে ইতালির উদ্দেশে ফ্লাই করতে যে নিষেধাজ্ঞা সংক্রান্ত নোটিশ দিয়েছিল রোববার (২ আগস্ট) সেটি আবার নতুন করে ইস্যু করা হয়।

নতুন নোটিশে চলমান নিষেধাজ্ঞা ৩১ আগস্টের পরিবর্তে কমিয়ে ১০ আগস্ট করা হয়েছে। শিথিল করা এই অফিসিয়াল নোটিশ অনুসারে বাংলাদেশসহ ১৬টি দেশের নাগরিকরা ১০ আগস্টের পর ইতালিতে প্রবেশ করতে পারবেন। যদিও নতুন সিদ্ধান্ত জানতে ১১ আগস্ট পর্যন্ত অপেক্ষা করতে হবে।

তালিকায় থাকা অন্য দেশগুলোর মধ্যে রয়েছে- আর্মেনিয়া, বাহরাইন, ব্রাজিল, বসনিয়া ও হার্জেগোভিনা, চিলি, কুয়েত, নর্থ মেসিডোনিয়া, মলদোভা, ওমান, পানামা, পেরু, ডমিনিকান রিপাবলিক, মন্টিনেগ্রো, সার্বিয়া এবং কসোভো।

গত জুলাইতে বাংলাদেশি প্রবাসীদের নিয়ে ইতালিতে আলোচনা-সমালোচনার ঝড় ওঠায় ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছিল ইতালি। বিভিন্ন গণমাধ্যমের খবরে দাবি করা হয়, কয়েক জন বাংলাদেশি করোনা পজিটিভ অবস্থায় দেশটিতে প্রবেশ করেন। এ প্রেক্ষিতে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে করে দোহা থেকে ইতালি যাওয়া ১২৫ বাংলাদেশি যাত্রীকে বিমান থেকে নামতে দেয়নি দেশটি। শেষপর্যন্ত ১২৫ বাংলাদেশিকে নিয়ে ফ্লাইটটি ফেরত আসে।

কিন্তু বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এ দাবি উড়িয়ে দেয়। বলা হয়, সম্প্রতি ইতালি যাওয়া ১ হাজার ৬০০ বাংলাদেশির কেউ করোনার ভুয়া সার্টিফিকেট ব্যবহার করেননি।

একই রকম সংবাদ সমূহ

২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য ভারতের ট্যুরিস্ট ভিসা চালু

বাংলাদেশিদের জন্য প্রায় ২ বছর পর আগামী ২৮ জুন ট্যুরিস্ট ভিসা চালুবিস্তারিত পড়ুন

চীনে বাংলাদেশের প্রথম বিনিয়োগ কার্যালয় খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর

চীনে শিগগিরই বাংলাদেশের প্রথম বিনিয়োগ কার্যালয় খোলার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।বিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগেরবিস্তারিত পড়ুন

  • বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক সই
  • বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা
  • জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর : প্রবাসীকল্যাণ মন্ত্রী
  • উপদেষ্টা জাহেদ ইস্যুতে ভারতের ব্যাখ্যা ‘সন্তোষজনক নয়’ : ঢাকা
  • আমি ও আমার স্ত্রী মালয়েশিয়ার আতিথেয়তার জন্য কৃতজ্ঞ: প্রধানমন্ত্রী
  • প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে আওয়ামী লীগের পরিকল্পনা নস্যাৎ করা হয়েছে: ডিএমপি কমিশনার
  • ফ্যাসিবাদের উত্থানের চেষ্টা আর সম্ভব নয়, জনগণ ঐক্যবদ্ধ: রিজভী
  • বিচার নিশ্চিত না করলে মেয়াদ শেষ করতে পারবে না সরকার : নাহিদ ইসলামের হুঁশিয়ারি
  • সংসদ সদস্যদের প্রতি স্পিকারের কড়া নির্দেশনা
  • প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ ইস্যুতে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাল ভারত
  • মামলা জটে আটকে ৩২৫০০ প্রধান শিক্ষকের নিয়োগ: শিক্ষামন্ত্রী
  • হজরত শাহজালাল (রহ.)-এর মাজারে পাঁচ লাখ টাকা দিলেন ডিসি সারওয়ার