বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

উপকূলে মানুষের জীবনমান স্বচক্ষে দেখলেন ডেনমার্ক এর রাজকুমারী

২৭ এপ্রিল সকালে ডেনমার্কের রাজকুমারী ম্যারি এলিজাবেথ ডোনাল্ডসন জলবায়ু পরিবর্তনের ফলে বিরুপ প্রভাবের স্বীকার উপকূলের মানুষের জীবনযাত্রা দেখতে সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জে আসেন।
সকাল ১০টার দিকে হেলিকপ্টার যোগে তিনি কক্সবাজার থেকে মুন্সিগঞ্জের মেইন রোডের পাশে তৈরি অস্থায়ী হেলিপ্যাডে অবতরণ করেন।

পরে তিনি কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে স্থানীয় একটি গেস্ট হাউজে বিশ্রাম নিয়ে মুন্সিগঞ্জ ইউনিয়নের কুলতলী গ্রামে জলবায়ু পরিবর্তনের বিরুপ প্রতিক্রিয়ার শিকার হয়েও শাক-সবজি চাষের অনুকুল পরিবেশ গড়ে তোলা স্থানীয় জনগোষ্ঠীর সাথে মতবিনিময় করেন।
এছাড়া তিনি কুলতলি সাইক্লোন শেল্টারে দূর্যোকালীন সময়ে সেখানে আশ্রয়গ্রহণকারী নারী, শিশু ও প্রসূতিসহ বয়স্কদের বাস্তব অভিজ্ঞতার সাথে পরিচিত হওয়ার চেষ্টা করেন।

এরপর তিনি বুড়িগোয়ালিনী ইউনিয়নের দাতিনাখালী গ্রামে ভাঙন কবলিত বেড়িবাঁধ সহ বার বার সব কিছু হারিয়ে টিকে থাকা পরিবারের সদস্যদের সাথে মত বিনিময় করেন। সুন্দরবন তীরবর্তী কলবাড়ী সংলগ্ন বরসা রিসোর্ট সেন্টারে মধ্যাহ্নভোজ গ্রহণের পর তিনি সুন্দরবনের কলাগাছিয়া টহল ফাঁড়ির বনাঞ্চল ঘুরে দেখার জন্য স্পিড বোর্ট এ রওনা দেন। সুন্দরবন দেখা শেষ করে বিকাল সাড়ে ৪টায় ম্যারী এলিজাবেথ ডোনাল্ডসন হেলিকপ্টার যোগে ঢাকার উদ্দেশ্যে শ্যামনগর ত্যাগ করেন।

এদিকে, এলাকায় রীতিমত উৎসুক জনতার ভিড় ছিল। কিন্তু প্রশাসনের কড়া নিরাপত্তার জন্য মানুষ দূর থেকে দেখার চেষ্টা করেন। গোটা এলাকাজুড়ে নিচ্ছিদ্র নিরাপত্তা বলয়ে ঢাকা ছিল।

বাংলাদেশের অকৃত্রিম বন্ধু রাষ্ট্র ডেনমার্ক। জলাবায়ু পরিবর্তনে নেগোশিয়েনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ডেনমার্ক। জলবায়ু পরিবর্তনের কারণে উপকূলে বিরুপ প্রভাব পড়েছে। এই প্রভাবে টিকে থাকতে প্রয়োজন অভিযোজন কৌশল।
ডেনমার্ক এর রাজ কুমারী উপকূল ঘুরে জলবায়ু পরিবর্তনের বাস্তব চিত্র দেখেছেন এবং বিশ্বের কাছে তুলে ধরবেন এই ধারণা লালন করছেন উপকূলের ভুক্তভোগী জনগণ। তারা আশা করেন রাজ কুমারী হয়ত উপকূলের মানুষের ভাগ্যের চাকা একটু ঘুরাতে পারেন।

একই রকম সংবাদ সমূহ

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

চীনের দালিয়ান থেকে বেইজিংয়ে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২৪ জুন) বাংলাদেশবিস্তারিত পড়ুন

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর : প্রবাসীকল্যাণ মন্ত্রী

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী জানিয়েছেন, আগামী মাস (জুলাই) থেকেবিস্তারিত পড়ুন

উপদেষ্টা জাহেদ ইস্যুতে ভারতের ব্যাখ্যা ‘সন্তোষজনক নয়’ : ঢাকা

দিল্লি বিমানবন্দরে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা জাহেদ উর রহমানের সঙ্গে ঘটে যাওয়াবিস্তারিত পড়ুন

  • আমি ও আমার স্ত্রী মালয়েশিয়ার আতিথেয়তার জন্য কৃতজ্ঞ: প্রধানমন্ত্রী
  • প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে আওয়ামী লীগের পরিকল্পনা নস্যাৎ করা হয়েছে: ডিএমপি কমিশনার
  • ফ্যাসিবাদের উত্থানের চেষ্টা আর সম্ভব নয়, জনগণ ঐক্যবদ্ধ: রিজভী
  • বিচার নিশ্চিত না করলে মেয়াদ শেষ করতে পারবে না সরকার : নাহিদ ইসলামের হুঁশিয়ারি
  • সংসদ সদস্যদের প্রতি স্পিকারের কড়া নির্দেশনা
  • প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ ইস্যুতে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাল ভারত
  • মামলা জটে আটকে ৩২৫০০ প্রধান শিক্ষকের নিয়োগ: শিক্ষামন্ত্রী
  • হজরত শাহজালাল (রহ.)-এর মাজারে পাঁচ লাখ টাকা দিলেন ডিসি সারওয়ার
  • ‘আমার বন্ধু মহাজাদু জানে’ তারেক রহমানকে নিয়ে ভিডিওতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
  • আগামী দুবছর ‘কঠিন’ যাবে, সতর্ক করলেন অর্থমন্ত্রী
  • চীনের পথে প্রধানমন্ত্রী
  • মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত ও অবৈধ অভিবাসীদের বৈধ করার আহ্বান প্রধানমন্ত্রীর