সোমবার, আগস্ট ৩১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

১৭ জুলাই, ২০২০

করোনাকালীন মানবিক সহায়তায় যশোর সেনানিবাস

করোনাকালীন মানবিক সহায়তায় যশোর সেনানিবাস।

করোনার আতঙ্ক কাটিয়ে সাধারণ মানুষকে নিরাপদ রাখতে নিজেদের জীবন উৎস্বর্গ করার মানসিকতা নিয়ে কাজ করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর সেনাসদস্যরা।

যশোর সেনানিবাসের লে. কর্নেল মো. ইসমাইল হোসেন, এসজিপি, পিএসসি প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়- করোনা মোকাবেলায় সরকারের নেওয়া পদক্ষেপসমূহ বেগবান এবং কার্যকরী করার লক্ষ্যে সেনাসদস্যরা জনকল্যাণমূলক কার্যক্রমের অংশ হিসেবে মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
ইতোমধ্যে যশোর সেনানিবাসের তত্ত্বাবধানে দায়িত্বপূর্ণ ১০টি জেলায় মেডিক্যাল ক্যাম্প স্থাপনের মাধ্যমে গর্ভবতী মায়েদের ফ্রি চিকিৎসা সেবা প্রদান করে করোনাকালীন সময়ে মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন সেনা সদস্যরা।

এছাড়া প্রায় প্রতিদিনই নির্দিষ্ট দায়িত্বপূর্ণ এলাকায় সেনানিবাসের বিশেষজ্ঞ মেডিক্যাল টিমের সাহায্যে অসহায় ও দুস্থ মানুষদেরকে নিয়মিত চিকিৎসা সহায়তা দিয়ে যাচ্ছে।

পাশাপাশি করোনাকালীন ত্রান সহায়তা, সচেতনতামূলক প্রচারণা, গণপরিবহন মনিটারিং, স্বাস্থ্যবিধি সংক্রান্ত নীতিমালা বাস্তবায়ন এবং মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ও হ্যান্ড গ্লোবস ব্যবহারে সাধারণ মানুষকে উৎসাহিত করাসহ সকল প্রকার জনকল্যানমূলক কার্যক্রম অব্যাহত রয়েছে।

অন্যদিকে, আম্পান মোকাবেলায় খুলনা ও সাতক্ষীরা উপকূলীয় অঞ্চলের বিভিন্ন পয়েন্টে বেড়িবাঁধ নির্মাণ কাজ অব্যাহত রাখার পাশাপাশি চিকিৎসা সহায়তা ও সুপেয় পানি বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে।

ছবিতে..

একই রকম সংবাদ সমূহ

নীতিমালা জারি: ৮ শ্রেণির মানুষ পাবেন না ফ্যামিলি কার্ড

দরিদ্র, অতি দরিদ্র ও নিম্নবিত্ত পরিবারকে সমন্বিত সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় আনতেবিস্তারিত পড়ুন

বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’বিস্তারিত পড়ুন

সাগর-রুনি হত্যায় এক সাংস্কৃতিক ব্যক্তিত্বের সম্পৃক্ততার তথ্য মিললো : চিফ প্রসিকিউটর

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ডের তদন্তে সাংস্কৃতিক অঙ্গনের একবিস্তারিত পড়ুন

  • ই-রিকশা ব্যবস্থাপনায় নীতিমালা প্রণয়ন করছে সরকার: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • নতুন দায়িত্বে হুমায়ুন কবির
  • শিক্ষার্থীদের ভিসাপ্রক্রিয়া সহজ করতে মন্ত্রিপরিষদে বিশেষ কমিটি : শিক্ষামন্ত্রী
  • রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ
  • মির্জা ফখরুলের চেয়ারে সালাহউদ্দিনকে বসিয়ে কী বার্তা দিল বিএনপি?
  • স্থানীয় নির্বাচনে ঐক্যবদ্ধ থাকতে ও একক প্রার্থীর ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
  • নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে সবচেয়ে ভয়ংকর গুম: প্রধানমন্ত্রী
  • চোখ বেঁধে সীমান্ত দিয়ে শিলং, পরে পাগল ভেবে হাসপাতালে নেয়া হয় : স্বরাষ্ট্রমন্ত্রী
  • ঢাকার যানজট নিরসন, ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়নে যেসব সিদ্ধান্ত
  • গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের ৭৪ সদস্যকে চাকরি দিলেন প্রধানমন্ত্রী
  • গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী
  • ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর