বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কর্মবিরতিতে ২৯ রোগীর মৃত্যু, ক্ষতিপূরণ দেবেন মমতা

৯ আগস্ট কলকাতার আরজি কর হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনা ঘটে। এরপর অপরাধীদের শাস্তি নিশ্চিত এবং নিরাপত্তার দাবিতে উত্তপ্ত হয়ে উঠে গোটা পশ্চিমবঙ্গ। একাধিক দাবি নিয়ে এক মাসেরও বেশি সময় ধরে কর্মবিরতি পালন করছেন জুনিয়র চিকিৎসকরা।

এমন পরিস্থিতিতে ভেঙে পড়ে রাজ্যের স্বাস্থ্যসেবা। অভিযোগ উঠেছে, হাসপাতালে চিকিৎসা না পেয়ে মৃত্যুর ঘটনা ঘটছে। রাজ্য সরকারের দাবি, চিকিৎসার অভাবে ইতোমধ্যেই মারা গেছে ২৯ জন রোগী।

শনিবার ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, নিহতের ক্ষতিপূরণ হিসেবে প্রত্যেকের পরিবারকে ২ লাখ টাকা দেওয়ার ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

নিজের এক্স হ্যান্ডলে মমতা লিখেছেন, ‘জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে স্বাস্থ্য পরিষেবা, এর জেরে আমরা হারিয়েছি ২৯ জন মানুষকে’।

অচলাবস্থা কাটাতে বিগত তিন দিন জুনিয়র চিকিৎসকদের সঙ্গে বৈঠকের জন্য অপেক্ষা করেছেন মমতা। গত বৃহস্পতিবার জুনিয়র চিকিৎসকরা বৈঠকের লাইভ স্ট্রিমিং বা সরাসরি সম্প্রচারের দাবি জানান। রাজ্য সরকার আন্দোলকারীদের এই দাবি মানেননি। আজ চার দিন ধরে স্বাস্থ্যভবনের সামনে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন জুনিয়র চিকিৎসকরা।

জানা গেছে, কর্মবিরতির জেরে মৃতদের তালিকায় রয়েছে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট, মুর্শিদাবাদের বেলডাঙ্গা, মালদার কালিয়াচক, কলকাতার খিদিরপুর, উত্তর ২৪ পরগনার বারাসাত, হুগলির উত্তরপাড়াসহ রাজ্যের বিভিন্ন প্রান্তের ২৯ জনের নাম।

পশ্চিমবঙ্গের এক পদস্থ কর্তা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, নিহতের পরিবারের কাছে দ্রুত আর্থিক ক্ষতিপূরণের চেক পৌঁছে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের।

একই রকম সংবাদ সমূহ

পশ্চিমবঙ্গে অনিয়মের অভিযোগে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ

বিভিন্ন অনিয়ম, গঠনতান্ত্রিক ত্রুটি এবং নিয়মবিধি না মানার সুনির্দিষ্ট অভিযোগে পশ্চিমবঙ্গের ২৫২টিবিস্তারিত পড়ুন

ভারত থেকে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরবেন পুতিন!

ভারত সফর শেষে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ব্যবহৃত বর্জ্য বা মল-মূত্র সিলগালাবিস্তারিত পড়ুন

ব্রিকসের যৌথ ঘোষণায় ঐকমত্য, সব ধরনের আগ্রাসনের নিন্দা

নয়াদিল্লিতে শুরু হতে যাওয়া ব্রিকস সম্মেলনের যৌথ ঘোষণায় সদস্য দেশগুলোর মধ্যে ঐকমত্যবিস্তারিত পড়ুন

  • ‘মুসলিমদের চেয়ে হিন্দুরাই বেশি গরুর মাংস খায়’ : অভিনেত্রী ‘ঝিলিক’ ওরফে তিথি বসু
  • ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার, সিদ্ধান্ত শিগগির: চিফ হুইপ
  • সাত বছর পর ভারতে যাচ্ছেন শি জিনপিং, কাটল কূটনৈতিক জল্পনা
  • ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না, অনুকূল পরিবেশ হলেই ভারত সফরে যাবেন প্রধানমন্ত্রী
  • কলকাতায় হোটেল পেতে সমস্যা, তবু নিউমার্কেটে বাংলাদেশিদের উপচেপড়া ভিড়
  • যথাসময়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফর করবেন: দীনেশ ত্রিবেদী
  • দিল্লিতে ছয়তলা ভবন ধস, ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা শিক্ষার্থীদের ফোনে বাঁচার আকুতি
  • কলকাতায় রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশিরা
  • ২০১৩ সালের চুক্তির আওতায় হাসিনাকে কি ফেরত পাঠাবে ভারত
  • ভিসাপ্রত্যাশী বাংলাদেশিদের সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন
  • বাংলাদেশের সঙ্গে লাগোয়া চিকেনস নেকের নিরাপত্তায় ভারতের নতুন উদ্যোগ
  • কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য বিশেষ নির্দেশনা