রবিবার, অক্টোবর ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জে বীর মুক্তিযোদ্ধা সহ ৬ জনকে কুপিয়ে জখম

উপজেলা জুড়ে চলছে মাদক বিকি, কিনির অভয়ারণ্য! তাই সাহস করে মাদক বিক্রিতে বাধা ও প্রতিবাদ করায় ইমান আলী শেখ নামে ১ বীর মুক্তিযোদ্ধা সহ ৬ জন নারী-পুরুষ ও শিশুকে বেধড়ক পিটিয়ে রক্তাক্ত জখম করেছে লিয়াকত বাহিনীর সদস্যরা।

খবর পেয়ে স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত মাইক্রোবাস যোগে প্রথমে ৬ জনকে কালিগঞ্জ হাসপাতালে, সেখানে অবস্থার অবনতি হওয়ায় ৫ জনকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার (১০ আগস্ট) রাত ৭ টার সময় উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের বালিয়াডাঙ্গা রঘুনাথপুর গ্রামে।

মাদক সন্ত্রাসীদের হামলায় আহতরা হল বালিয়াডাঙ্গা রঘুনাথপুর গ্রামের মৃত জুম্মান আলী শেখের পুত্র বীর মুক্তিযোদ্ধা ইমান আলী শেখ (৭২) তার পুত্র সাদেক আলী শেখ (২২) কন্যা হাফিজা খাতুন (২৪) মৃত মোসলেম আলীর কন্যা রোজিনা খাতুন (২৭) বারি শেখের পুত্র মিলন শেখ (২৩)এবং তার পুত্র তামিম (১২)।

প্রত্যক্ষদর্শী সূত্রে এবং বালিয়াডাঙ্গা গ্রামের সেলিম, কুতুব আলী, ইমন শেখ, শহীদ ঢালী সহ আশেপাশের লোকজন সাংবাদিকদের জানান, বালিয়াডাঙ্গা রঘুনাথপুর গ্রামের বাহার আলী শেখের পুত্র লিয়াকত আলী শেখ (৫২) এবং তার পুত্র ইয়াবা লিটন (২৮) মিলে দীর্ঘদিন ধরে পুলিশের চোখ ফাঁকি দিয়ে এবং পুলিশের নাম ভাঙিয়ে নিজ বাড়িসহ বাজারের আশপাশ এলাকায় গাঁজা, ফেনসিডিল, ইয়াবা বিক্রি করে আসছিল। বিষয়টি নিয়ে এলাকাবাসী পুলিশি ঝামেলা বা প্রতিবাদ করলে লিয়াকত বাহিনীর মাদক সেবী কিশোর গ্যাং দিয়ে হুমকি মারধরের ভয় দেখিয়ে বীর দর্পে ব্যবসা চালিয়ে আসছিল। যে কারণে গ্রামের আশেপাশের পরিবেশ খারাপ হওয়ায় এবং উঠতি বয়সের যুবকরা বিপথগামী হওয়ায় সাহস নিয়ে বীর মুক্তিযোদ্ধা বৃদ্ধা ইমান আলী শেখ বৃহস্পতিবার সন্ধ্যা মাগরিবের নামাজ আদায়ের পরে আনুমানিক ৭টার সময় বাড়িতে বহিরাগত লোকজন দেখে প্রতিবাদ করায় ক্ষিপ্ত হয়ে লিয়াকাত এবং তার পুত্র লিটন বেধড়ক পিটিয়ে রক্তাক্ত যখন করে।

ওই সময় তার ডাক চিৎকারে তার পুত্র সাদেক আলী, কন্যা হাফিজা খাতুন এবং প্রতিবেশী মিলন, রোজিনা সহ পাশের লোকজন বাঁচাতে আসলে লিয়াকত বাহিনীর ক্যাডাররা তাদেরকে কুপিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করে। ওই সময় স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে ওই রাতে প্রথমে তাদেরকে কালিগঞ্জ হাসপাতালে ভর্তি করে পরে অবস্থার অবনীত হলে ৫জনকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

গত বৃহস্পতিবার সন্ধ্যার ঘটনার পর থেকে মাদকসম্রাট লিয়াকাত এবং তার পুত্র ইয়াবা লিটনকে এলাকায় খুঁজে পাওয়া যায়নি। এ ব্যাপারে থানার অফিসার্স ইনচার্জ হালিমুর রহমান সাংবাদিকদের জানান এ ব্যাপারে তার কিছু জানা নাই এবং এখনো পর্যন্ত কোনো অভিযোগ তার নিকট আসে নাই অভিযোগ আসলে ব্যবস্থা নেয়া হবে। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে সেলিম মাহমুদ জানান মারপিটের ফলে রোগীদের অবস্থা খারাপ হওয়ায় আমরা চিকিৎসা কাজে ব্যস্ত থাকায় থানায় অভিযোগ দিতে পারেনি তবে আজ রাতে অভিযোগ দেবো।

উপজেলা জুড়ে বিভিন্ন স্থানে বাধাহীনভাবে চলছে মাদক বেচাকেনার মহা উৎসব। মাঝে মাঝে লোক দেখানো দুই একটি অভিযান চালালেও আর কোন তৎপরতা লক্ষ্য করা যায় না। যে কারণে আবারো মাদক সেবী মাদক ব্যবসায়ীরা বীর দর্পে নির্বিঘ্নে ব্যবসা চালিয়ে গেলেও দেখার কেউ নাই।

এ বিষয়ে কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আমিনুর রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন, এখনো পর্যন্ত কোনো অভিযোগ পাইনি অভিযোগ পেলে তদন্ত-পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

একই রকম সংবাদ সমূহ

জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিপুল ম্যান্ডেট নিয়ে দায়িত্ব পাওয়া নতুন সরকার আগামীবিস্তারিত পড়ুন

জানুয়ারিতে নতুন বই, প্রাথমিকে দেওয়া হবে ইউনিফর্ম: শিক্ষামন্ত্রী

দেশের বিদ্যমান শিক্ষাব্যবস্থা ঢেলে সাজাতে পরিকল্পনা নিয়ে এগোচ্ছে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমানবিস্তারিত পড়ুন

ভোটে নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে : এলজিআরডি মন্ত্রী

ভোটে নির্বাচিত সরকারকে জনগণের প্রত্যাশা পূরণে দ্রুত ও কার্যকরভাবে কাজ করতে হবেবিস্তারিত পড়ুন

  • নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে ১২শ’ ইউনিট দিয়েছেন প্রধানমন্ত্রী : মীর শাহে আলম
  • সাতক্ষীরায় মা/রা/মা/রি ঠেকাতে গিয়ে ছু/রি/কা/ঘা/তে প্রা/ণ গেলো যুবকের
  • তিন মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে: চিফ হুইপ
  • বীর মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্তির আবেদনের সময় বাড়ল
  • জনসম্পৃক্ত থেকে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • রাজশাহীতে মনিরামপুরের শারমিনের বাজিমাত, ‘মাইন্ড ম্যারাথন-২৩’-এ রাজশাহী বিভাগে প্রথম
  • সুষ্ঠু নির্বাচনের স্বার্থে প্রয়োজন অনুযায়ী যে কোনো পদক্ষেপ নেবে কমিশন: ইসি সচিব
  • বিএনপির কর্মসূচি জনগণের কর্মসূচিতে পরিণত হয়েছে: প্রধানমন্ত্রী
  • রাজনৈতিক পরিচয়ের কারণে চাকরির পরীক্ষায় বৈষম্য করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
  • গাজী নজরুলকে পদত্যাগে বাধ্য করালে মরিয়মের দুনিয়া ছাড়া লাগত না: রাশেদ খাঁন
  • ফেনীতে ১,৫৪২ কোটি টাকার বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর