শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কুমিল্লায় শিক্ষার্থীদের ওপর হামলা, ৬ জন গুলিবিদ্ধ, আহত ২০

কুমিল্লায় আন্দোলনকারী শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিলে হামলা চালিয়েছে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা। এ হামলায় ৬ জন গুলিবিদ্ধসহ আহত হয়েছেন ২০ জন।
হঠাৎ করেই নারী শিক্ষার্থীদের ওপর হামলা চালায় ছাত্রলীগ।

শনিবার (৩ আগস্ট) দুপুর ১ টার দিকে আন্দোলনকারী শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে কুমিল্লা নগরীর পুলিশলাইন এলাকা হয়ে যাওয়ার সময় এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ হয়ে আহত অবস্থায় ৬ জনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক শেখ ফজলে রাব্বি।

এর আগে শনিবার সকাল ১০ টায় কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী কুমিল্লা জিলা স্কুলের মূল ফটকের সামনে বিক্ষোভ ও গণমিছিল শুরু করে সাধারণ শিক্ষার্থীরা।
এ সময় আওয়ামী লীগ, যুবলীগের নেতাকর্মীরা স্টেডিয়ামের সামনে অবস্থান নেয়ায় উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়।

শিক্ষার্থীদের বিক্ষোভের সময় মহানগর আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা এসে বিক্ষোভ মিছিলের কিছুটা দূরে অবস্থান করলে শিক্ষার্থীরা উত্তেজিত হয়ে ওঠে।
অন্যদিকে কুমিল্লা জিলা স্কুল রোডে ঈদগাহের সামনে জেলা প্রশাসন পুলিশ প্রশাসন ও বিজিবি সদস্যরা অবস্থান করে।
পরে দুপুর ১ টায় শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে পুলিশলাইন হয়ে রেইসকোর্স এলাকা যাওয়ার পথে পিছন দিয়ে ছাত্রলীগ ও যুবলীগ নেতাকর্মীরা ধাওয়া করে। এ সময় শটগানের গুলিতে ৬ জন গুলিবিদ্ধ হয়। আহত হয় অন্তত ২০ জন। পরে ছাত্ররা ছত্রভঙ্গ হয়ে দিগ্বিদিক ছুটে পালিয়ে যায়।

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক শেখ ফজলে রাব্বি বলেন, এখন পর্যন্ত গুলিবিদ্ধ অবস্থায় ৬ জনকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। তাদের কারোর চোখে, কারোর হাতসহ শরীরের বিভিন্ন জায়গায় গুলি লেগেছে। তবে সবাই এখন আশঙ্কামুক্ত রয়েছে।

এর আগে সকাল ১০ টায় শুরু হওয়া গণমিছিল ও বিক্ষোভ সমাবেশে শিক্ষার্থীদের মুর্হুমুহ স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে গোটা নগরী। এ সময় শিক্ষার্থীরা স্লোাগান দেয় আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না। we want Justice। লেগেছে রে লেগেছে রক্তে আগুন লেগেছে। জেগেছেরে জেগেছেরে ছাত্র সমাজ জেগেছে।

সৌজন্যে : সময় টিভি সংবাদ

একই রকম সংবাদ সমূহ

বিরোধী দলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায়: পানিসম্পদমন্ত্রী

প্রথমদিন থেকেই বিরোধী দল প্রতিমুহূর্তে সরকার দলকে অসহযোগিতা করার কারণেই কেউ কেউবিস্তারিত পড়ুন

নতুন পে-স্কেলের প্রজ্ঞাপনে কার বেতন কত হলো

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন-ভাতার প্রজ্ঞাপন জারি করেছে সরকার। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগবিস্তারিত পড়ুন

নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন-ভাতার প্রজ্ঞাপন জারি করেছে সরকার। ICT কোচিং সেন্টার শনিবারবিস্তারিত পড়ুন

  • ২০২৭ সালের হজে যেতে পারবেন না যারা
  • এলজিইডির মাস্টাররোল কর্মীদের রাজস্ব খাতে আত্তীকরণে ৫ সদস্যের কমিটি গঠন
  • ইউপি নির্বাচন : জামানত বেড়ে ৫ গুণ, পেতে হবে ১৫ শতাংশ ভোট
  • নভেম্বরে ভারত সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • একাত্তরের ভূমিকা মেনে নিয়েছে জামায়াত : আইনমন্ত্রী
  • সার্ককে ফের সক্রিয় করতে ভুটানের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ
  • দেশের চিকিৎসা ব্যবস্থায় সার্জন-অধ্যাপক থাকলেও ভিশনারি প্ল্যানিং নেই: সমাজকল্যাণ মন্ত্রী
  • ‘ন্যায়বিচার নিশ্চিতে আদালতকে সর্বোচ্চ সহযোগিতা করাই আইন কর্মকর্তাদের প্রধান দায়িত্ব’
  • সর্বজনীন পেনশনে বড় পরিবর্তন, নমিনির পেনশন পাওয়ার বয়স বাড়ল ৫ বছর
  • ঢাকায় যাত্রাবিরতিতে ভুটানের প্রধানমন্ত্রী, স্বাগত জানালেন মন্ত্রীরা
  • ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে ক্যান্টনমেন্ট থানার সেই ওসিকে
  • হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী