শনিবার, আগস্ট ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ঘরে ঘরে পুলিশ দিতে পারি না, ঘরে ঘরে জনগণকে সজাগ থাকতে হবে

ঘরে ঘরে পুলিশ দেওয়া সম্ভব নয় মন্তব্য করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, সাধারণ মানুষকে নিজ দায়িত্বে সতর্ক থাকতে হবে।
কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক সহিংসতার ঘটনায় উস্কানিদাতা ও হামলাকারী সবাইকে শনাক্ত করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

শনিবার (৩০ অক্টোবর) রাজারবাগ পুলিশ লাইন্সে কমিউনিটি পুলিশিং ডে ২০২১ অনুষ্ঠানে অংশ নিয়ে এমনটা জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

এ সময় ঘরে ঘরে পুলিশ দেওয়া সম্ভব নয় মন্তব্য করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, সাধারণ মানুষকে নিজ দায়িত্বে সতর্ক থাকতে হবে।

মন্ত্রী বলেন, যে ধরনের উস্কানি আসছিল, জনগণকে আকৃষ্ট করে হাঙ্গামার দিকে নিয়ে যাওয়া হচ্ছিল, এ ধরনের ঘটনা যারা ঘটিয়েছে, তাদের বের করে আনা হয়েছে। তাদের চিহ্নিত করা হয়েছে।

তিনি বলেন, শৃঙ্খলা রক্ষার্থে তো আমরা ঘরে ঘরে পুলিশ দিতে পারি না। তবে ঘরে ঘরে যে জনগণ আমাদের আছেন, তারা যদি সজাগ থাকেন, তারা যদি পুলিশকে সঠিক সময়ে তথ্য দিয়ে দেন, তবে আমরা অনেক ঘটনা থেকে বাঁচাতে পারি।

অনুষ্ঠানে আইজিপি ড. বেনজীর আহমেদ বলেন, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে সাইবার অপরাধ বেড়েছে আশঙ্কাজনকভাবে। যা দেশ ও মানুষের নিরাপত্তার জন্য বড় হুমকি। সেই লক্ষে আমাদের প্রস্তুতি গ্রহণ করতে হবে।

এদিকে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার ওপর জোর দিয়ে ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম আশঙ্কা প্রকাশ করে বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় না রাখলে হুমকির মুখে পড়তে পারে দেশের অস্তিত্ব।

তিনি বলেন, মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান সবাই মিলেই তো আমাদের এই সমাজ। একজন আরেকজনের বিপদে যদি পাশে দাঁড়াতে না পারে, তাহলে সমাজ তো টিকবে না। সমাজ না টিকলে রাষ্ট্রও টিকবে না।

অনুষ্ঠানে অংশ নিয়ে কথা সাহিত্যিক ড. মুহম্মদ জাফর ইকবাল পুলিশ সাধারণ মানুষের সঙ্গে সম্পৃক্ত হয়ে অংশীদারিত্বমূলক পুলিশিং করার আহ্বান জানান।

একই রকম সংবাদ সমূহ

‘কিসের হাসিনা’, মাঝেমধ্যে আওয়াজ-টাওয়াজ শোনা যায় : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, যারা গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের জন্য দায়ী, তাদেরবিস্তারিত পড়ুন

ভারত কেন শেখ হাসিনাকে কথা বলার সুযোগ দিল, প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর

ভারতের নয়াদিল্লিতে এক প্রেস মিটে দেশটিতে আশ্রিত মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত বাংলাদেশের সাবেকবিস্তারিত পড়ুন

বাংলাদেশের সঙ্গে ভারত কেমন সম্পর্ক চায়, সেই সিদ্ধান্ত তাদেরই নিতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারতের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধা ও দ্বিপাক্ষিক স্বার্থ অক্ষুণ্ণ রেখে সুসম্পর্ক বজায় রাখতেবিস্তারিত পড়ুন

  • চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন: প্রতিমন্ত্রী শাহে আলম
  • বিটিভির নতুন মহাপরিচালক কাজী জেসিন
  • রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট, তফসিল ঘোষণা
  • বিমানবন্দরে ভিআইপি-সিআইপিসহ সবাইকে তল্লাশির নির্দেশ
  • নদীদূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার সুযোগ নেই: প্রধানমন্ত্রী
  • সাকিব ‘খুনীর প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট’: আসিফ আকবর
  • মৃত্যুদণ্ড বাদ না দেওয়ায় প্রত্যক্ষদর্শীদের তথ্য দেয়নি জাতিসংঘ: ট্রাইব্যুনালকে প্রসিকিউটর
  • গণপূর্ত-ত্রাণ-গণশিক্ষা মন্ত্রণালয় ও জ্বালানি বিভাগে নতুন সচিব
  • মাউশিতে আসছে নতুন ডিজি, ১০ আগস্টের পর ‘রদবদল’
  • লাল টেলিফোনে সংরক্ষিত শেখ হাসিনার ফোনালাপ শুনলেন প্রধানমন্ত্রী
  • খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়া সাবেক যুগ্ম সচিব গ্রেফতার
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে রাষ্ট্রপতির সামনেই হট্টগোল