বুধবার, অক্টোবর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

চীনে আইফোনের দামে বড় ছাড়, বিরল সিদ্ধান্ত অ্যাপলের

চীনের ক্রেতাদের আকৃষ্ট করতে আইফোনে বিরল মূল্যছাড়ের ঘোষণা দিয়েছে অ্যাপল। চার দিনব্যাপী এই প্রচারণা শুরু হবে আগামী ৪ জানুয়ারি থেকে। এতে অ্যাপলের কিছু নতুন মডেলের ওপর ৫০০ ইউয়ান (৮ হাজার ২০০ টাকা প্রায়) পর্যন্ত ছাড় দেয়া হবে।

কেন এমন ছাড়
চীনে স্থানীয় স্মার্টফোন নির্মাতা, যেমন- হুয়াওয়ে, ভিভো এবং শাওমির সঙ্গে তীব্র প্রতিযোগিতার মুখে পড়তে হচ্ছে অ্যাপলকে। হুয়াওয়ে এরই মধ্যে তাদের প্রিমিয়াম ডিভাইসগুলোর দামে ২০ শতাংশ পর্যন্ত ছাড় দিয়েছে।

অ্যাপলের নতুন সিদ্ধান্ত অনুসারে, আইফোন ১৬ প্রো এবং আইফোন ১৬ প্রো ম্যাক্স মডেলে সর্বোচ্চ ৫০০ ইউয়ান ছাড় দেওয়া হচ্ছে। বর্তমানে আইফোন ১৬ প্রোর দাম শুরু ৭ হাজার ৯৯৯ ইউয়ান থেকে এবং ১৬ প্রো ম্যাক্সের দাম ৯ হাজার ৯৯৯ ইউয়ান।

বিশ্লেষকরা বলছেন, ক্রেতাদের মধ্যে ‘মূল্যসচেতন প্রবণতা’ বাড়ায় অ্যাপল তাদের কৌশল বদল করেছে। ইন্টারন্যাশনাল ডাটা করপোরেশনের (আইডিসি) জ্যেষ্ঠ গবেষণা ব্যবস্থাপক উইল ওং বলেন, মূল্যছাড় এখন ভোক্তাদের জন্য আরও আকর্ষণীয় হয়ে উঠেছে। অ্যাপল যদি এমন কৌশল গ্রহণ না করতো, তবে তারা প্রতিযোগীদের পেছনে পড়ে যেতে পারতো।

চাপে অ্যাপল
আইডিসির সাম্প্রতিক তথ্য অনুযায়ী, ২০২৪ সালের তৃতীয় প্রান্তিকে ভিভো চীনের শীর্ষ বিক্রিত স্মার্টফোন নির্মাতা হিসেবে উঠে আসে। ওই সময়ে ভিভোর বিক্রি ২০ শতাংশের বেশি বৃদ্ধি পায়। বিপরীতে, অ্যাপলের বিক্রি কমে যায় ০.৩ শতাংশ। অথচ, একই সময় আরেক চীনা কোম্পানি হুয়াওয়ের বিক্রি বেড়েছিল ৪০ শতাংশের বেশি।

অ্যাপল এর আগে ২০২৪ সালে লুনার নিউ ইয়ার উৎসবের আগে চীনে একই ধরনের মূল্যছাড়ের প্রচারণা চালিয়েছিল। এবারের উৎসব জানুয়ারির শেষ দিকে শুরু হবে।

সূত্র: বিবিসি

একই রকম সংবাদ সমূহ

দিল্লিতে মোদি-ত্রিবেদীর বৈঠক ঘিরে নানা প্রশ্ন গুঞ্জন, আলোচনায় বাংলাদেশ

বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী এক অনির্ধারিত সফরে দিল্লি গেছেন। সোমবারবিস্তারিত পড়ুন

গুজরাটে ‘পবিত্রকরণ রিচুয়াল’-এর নামে নারীকে দলবদ্ধ ধর্ষণ, ভিডিও ছড়াল সোশ্যাল মিডিয়ায়

ভারতের গুজরাট রাজ্যের সুরেন্দ্রনগর জেলায় এক ভয়ংকর ঘটনা উদ্‌ঘাটন করেছে পুলিশ। ধর্মীয়বিস্তারিত পড়ুন

দিল্লিতে নরেন্দ্র মোদির সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠক

বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী অনির্ধারিত সফরে দিল্লি গিয়ে ভারতের প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন

  • শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে বিশদ ব্যাখা দিলেন ত্রিবেদী
  • বিক্ষোভে উত্তাল দিল্লি: ইন্টারনেট বন্ধ, সাতশ’র বেশি আটক
  • ১২০ শতাংশ নিশ্চিত ভারত-বাংলাদেশের প্রধানমন্ত্রীর বৈঠক হবে: দীনেশ ত্রিবেদী
  • ভারতের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে সম্পর্ক চায় বাংলাদেশ : হুমায়ুন কবির
  • ভারত সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো অভিযানের জন্য প্রস্তুত: রাজনাথ সিং
  • নাশকতার নির্দেশনা ভারতীয় নম্বর থেকে, বিস্ফোরণ ঘটিয়ে ভিডিও পাঠালে ১০ হাজার
  • বাংলাদেশি সাংবাদিকদের ফ্রিতে সাংবাদিকতা শেখাবে ভারত
  • দিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার আসাদ আলম, অনুমোদন দিল ভারত
  • কলকাতা নিউমার্কেট এলাকার ৮০০ রুপির ঘর এখন ৩ হাজার
  • নরেন্দ্র মোদির জন্মদিনে প্রদীপ না জ্বালানোয় জরিমানা
  • প্রতি লিটারে জ্বালানি তেলের দাম বাড়লো ২০ টাকা
  • ইন্দিরা পেরেছিলেন, দল-প্রতীক হারিয়ে মমতা কি ঘুরে দাঁড়াতে পারবেন?