মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ছারপোকার উৎপাতে অতিষ্ঠ, জরুরি বৈঠকে ফ্রান্স!

হঠাৎ ছারপোকার উৎপাত বেড়ে যাওয়ার অতিষ্ঠ ফ্রান্সবাসী। পরিস্থিতি পর্যবেক্ষণে জরুরি বৈঠক ডেকেছে দেশটির সরকার।

মঙ্গলবার দেশটির সরকার জানায়, এই সপ্তাহে বৈঠক অনুষ্ঠিত হবে। জনগণের স্বাস্থ্যে গুরুতর প্রভাব ফেলতে পারে এমন আশঙ্কায় এ বৈঠক ডাকা হয়েছে।

ফ্রান্সে ছারপোকার উৎপাত এতটা বেড়েছে, এটি একটি রাজনৈতিক ইস্যু হয়ে দাঁড়িয়েছে। জনগণের অভিযোগ, এটি এখন ট্রেন, মেট্রো, সিনেমা হলসহ বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে। এমন পরিস্থিতির মধ্যে দেটিতে রাগবি বিশ্বকাপের আয়োজন চলছে। এ ছাড়া আগামী বছর দেশটিতে অলিম্পিক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

জানা গেছে, দেশটিতে ছারপোকার উৎপাতের জন্য মার্সেই শহরের দুটি স্কুল বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। তারা বলছে, স্কুলগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন করার পর পুনরায় খুলে দেওয়া হবে।

ফ্রান্সের যোগাযোগমন্ত্রী ক্লিমেন্ট বিউন জানিয়েছেন, ছারপোকার উৎপাত নিয়ে যাত্রী ও পরিবহণ সংস্থাগুলো বুধবার একটি বৈঠকের আয়োজন করা হয়।

মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, আমরা ভ্রমণকারীদের আশ্বস্ত ও সুরক্ষার জন্য গৃহীত পদক্ষেপগুলো জানাতে চাই। দেশটির মুখপাত্র অলিভিয়ার ভেরান জানান, বিষয়টি নিয়ে শুক্রবারও ফ্রান্সে একটি আন্তঃমন্ত্রণালয় বৈঠক হবে।

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁর দল রেনেসাঁ পার্টির প্রধান সিলভাইন মেইলার্ড জানিয়েছেন, ছাড়পোকার উৎপাত মোকাবিলায় ডিসেম্বরের শুরুতে পার্লামেন্টে একটি ক্রস-পার্টি বিল উত্থাপন করা হবে।

দেশটির স্বাস্থ্যমন্ত্রী অরেলিয়ান রুসো জানান, বিষয়টি নিয়ে জনগণ আতঙ্কিত নয়। তবে একটি বিষয় আমাকে উদ্বিগ্ন করছে আর তা হলো মানুষরা এমন সংস্থাগুলোর দ্বারা যেন প্রতারিত না হয় যারা ছাড়পোকা তাড়ানোর নামে দুই থেকে ৩ হাজার ইউরো চাইছে। ছারপোকা হচ্ছে সাইমেক্সগণের অন্তর্ভুক্ত এক জাতের পোকা। এটি মানুষের রক্ত শুষে নেয়। সাধারণত রাতে এই পোকার আক্রমণ বেশি হয়। এই পোকার কামড়ের ফলে ত্বকে ফুসকুড়ি, মানসিক প্রভাব এবং অ্যালার্জির প্রতিক্রিয়ার মতো লক্ষণ দেখা দিতে পারে।

সূত্র: এএফপি, এনডিটিভি

একই রকম সংবাদ সমূহ

চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

চিকিৎসাবিজ্ঞানে (ফিজিওলজি বা মেডিসিন) ২০২৬ সালের নোবেল পুরস্কার যৌথভাবে কার্ল ডেইসেরথ, পিটারবিস্তারিত পড়ুন

ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আসা বিশ্বনেতাদের সম্মানে আয়োজিতবিস্তারিত পড়ুন

শিশুদের সুন্দর ভবিষ্যৎ গড়তে এক মঞ্চে মেলানিয়া ট্রাম্প ও জুবাইদা রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ব্যস্ততার মাঝে নিউইয়র্কে এক ভিন্ন সুর শোনাবিস্তারিত পড়ুন

  • মক্কার মসজিদে আত্মঘাতী হামলার ভুয়া খবর, আটক ১
  • ৭ মাসে বিদেশে গেছে ৪ লাখ ৩৪ হাজার কর্মী : প্রবাসী কল্যাণমন্ত্রী
  • হজযাত্রীদের জন্য এক প্যাকেজে সব সেবা, নতুন উদ্যোগ সৌদি আরবের
  • ঘরজামাই দত্তক নিচ্ছে জাপানের ধনী পরিবারগুলো, আবেদন করতে পারবে বাংলাদেশিরাও
  • আ.লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার: যুক্তরাষ্ট্র
  • প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচি অনুষ্ঠিত: মাহদী আমিন
  • জাতিসংঘে বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাইডলাইন বৈঠক
  • জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
  • দেশ মেরামতে সরকার থ্রি-আর কৌশল অনুসরণ করছে : প্রধানমন্ত্রী
  • জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
  • সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী
  • রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নেয়াই একমাত্র সমাধান: জাতিসংঘে তারেক রহমান