বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটায় মানসিক স্বাস্থ্য বিষয়ক শেয়ারিং সভা

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় মানসিক স্বাস্থ্য সেবা সাপোর্ট প্রকল্প (এসএমএইচপিএসএস) এর শেয়ারিং মিটিং অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ মার্চ) উপজেলা মডেল মসজিদের সভাকক্ষে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এসএমএইচপিএসএস আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এসএম সাখওয়াত হোসেন, উপজেলা মহিলা বিষয়ক অফিসার নাসরিন জাহান, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইয়ুথ এ্যাম্পাওয়ার্ড প্রজেক্টের প্রজেক্ট ম্যানেজার ফ্রান্সিস মন্ডল।

কো-অডিনেটর আফরোজা আক্তার, সাইক্লোজিস্ট সুপারভাইজার রুমানা রফিক, উপজেলা ম্যানেজার আবু এমরান, সুশীলনের প্রোগ্রাম ম্যানেজার গৌরঙ্গ চন্দ্র ঘোষ, আশার আলো’র প্রকল্প সুপারভাইজার শেখ ইকবাল হোসেন, ৫টি ইউনিয়নের কমিউিনিটি কাউন্সিলারগন উপস্থিত ছিলেন।

সভায় সব বয়সী নারী-পুরুষের মানসিক স্বাস্থ্য রক্ষায় কাউন্সিলিং করার পাশাপাশি সমস্যা চিহ্নিত করে সমাধানের উপায় তুলে ধরা হয়। এছাড়া মানসিক চিন্তায় ভূক্তভোগীদের জন্য থাকবে কাউন্সিলিং ব্যবস্থা। সেই সাথে সঠিক উপায় নির্ণয় এবং রেফার্ড ব্যবস্থা করা হবে বলেও জানানো হয় সভায়।

এছাড়া উপজেলা ৫টি ইউনিয়নে একজন করে প্রশিক্ষিত কমিউনিটি কাউন্সিলার থাকবেন তারা সরাসরি মাঠ পর্যায়ে এ সকল কাজ বাস্তবায়ন করবেন বলে জানানো হয়। এতে মানসিক চাপমুক্ত রাখতে সহায়তা করবে। সেই সাথে আতœহননের মত কর্মকান্ড কমে আসবে বলে আশা রাখা হয়।

একই রকম সংবাদ সমূহ

রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় মোট ১৬ হাজার ২০৭ কোটিবিস্তারিত পড়ুন

দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী

মুক্তিযোদ্ধাদের তালিকায় অমুক্তিযোদ্ধাদের অন্তর্ভুক্তির অভিযোগ এবং ১৯৭১ সালের শহীদ ও বীরাঙ্গনাদের তালিকাবিস্তারিত পড়ুন

জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক

দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তারের আত্মহত্যার প্ররোচনা মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজীবিস্তারিত পড়ুন

  • দুর্গাপূজার ছুটি পাবে না জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান
  • রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানে পে-স্কেল কার্যকরের নির্দেশ
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন
  • মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার
  • প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন
  • আগামী বছর চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে ৪টি নতুন বই: শিক্ষামন্ত্রী
  • রাষ্ট্রীয় সম্মানি পাবেন ২ লাখ ৫৬ হাজার ধর্মীয় ব্যক্তি
  • ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
  • বাংলাদেশ পুলিশের নতুন মুখপাত্র কামারুম মুনিরা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর: তথ্যমন্ত্রী