মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দ্বাদশ সংসদ নির্বাচন : আগের সীমানাই বহাল রাখতে চায় ইসি

দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে চলতি মাসে ৩০০ আসনের সীমানার খসড়া প্রকাশ করবে নির্বাচন কমিশন।

সেক্ষেত্রে একাদশ সংসদের সীমানা বহাল রাখার পক্ষে মত এসেছে।

মঙ্গলবার নির্বাচন ভবনে কমিশন সভা হয়েছে।

বৈঠক শেষে ইসি সচিব মো. জাহাঙ্গীর আলম সাংবাদিকদের বলেন, ‘গত জাতীয় সংসদ নির্বাচনের সময় সীমানা যে ছিল তা নিয়ে খসড়া প্রকাশ করা হবে। এবং বিজ্ঞপ্তিতে দাবি আপত্তির জন্য একটা সময় নির্ধারণ করা হবে।”

তিনি জানান, ‘নির্ধারিত সময়ের মধ্যে যে সকল দাবি আপত্তি উত্থাপিত হবে। ইতোমধ্যে অনেকেই নিজ উদ্যোগে যে সমস্ত আবেদন দিয়েছেন সে সব আবেদন প্রায় ২০ থেকে ২৫টি; এ আবেদন এবং ওই নির্দিষ্ট সময়ের মধ্যে যে সমস্ত আবেদনগুলো পড়বে সেগুলো নিয়ে শুনানিআন্তে বিধি বিধানের আলোকে আমাদের চূড়ান্ত বিভক্তি এলাকা ঘোষণা করা হবে।’

সংসদীয় আসনে পরিবর্তন হবে কিনা জানতে চাইলে তিনি জানান, ‘এ বিষয়টি হবে মূলত প্রাপ্ত আবেদনের সংখ্যার ওপরে নির্ভর করবে। কারণ আমরা আগে খসড়া প্রকাশ করবো। এরপরে নির্দিষ্ট সময়ের মধ্যে যে আবেদনগুলো আসবে সেই আপত্তি এবং ইতিমধ্যে নিজ থেকে যে আবেদনগুলো পড়েছে সেগুলো শুনানিআন্তে আমরা বলতে পারবো আসলে কয়টায় কী হয়েছে।’

অন্য এক প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, ‘দ্বাদশ নির্বাচনের পূর্ববর্তী সময়ে যেভাবে সীমানা নির্ধারণ করা হয়েছে সেই পদ্ধতি অনুসরণ করে অর্থাৎ এখন যেটা আছে সেটা দিয়েই আমরা খসড়া প্রকাশ করবো। এরপর কারো যদি কোনো আপত্তি থাকে সেই আপত্তি দাখিল করবে। সব আবেদনের শুনানি হবে। এরপর চূড়ান্ত হবে কয়টা আসনের সীমানা পরিবর্তন হচ্ছে ‘

খসড়া কবে নাগাদ প্রকাশ করা হবে এই প্রশ্নের তিনি বলেন, ‘খসড়া দ্রুতই প্রকাশ করা হবে। এটা আমরা আগামী সপ্তাহের মধ্যেই করে দেবো। বাস্তবতা এবং আইনের বিষয়টাও তাই। আগে তো মানুষকে জানাতে হবে। তারপর তাদের কোনো আপত্তি থাকলে তার ওপর শুনানি হবে।’

তিনি জানান, ‘যে আইন আছে প্রথম হচ্ছে ভৌগলিক অখণ্ডতা, তারপর আঞ্চলিক অবিভাজ্যতা, তারপর প্রশাসনিক এলাকা, চতুর্থ জনসংখ্যার ঘনত্ব। এ সবগুলোর বিবেচনায় নিয়ে যদি প্রয়োজন হয় সংশোধন হবে। না হলে হবে না।’

সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ নিয়ে এটি বর্তমান কমিশনের প্রথম কমিশন বৈঠক।

এতে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালসহ অন্য কমিশনার ও ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

একই রকম সংবাদ সমূহ

সরকার পাঁচ বছর থাকবে, এটা মেনে রাজনীতি করা উচিত: তথ্য উপদেষ্টা

গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার পাঁচ বছর দায়িত্বে থাকবে, এটি মেনে নিয়েই রাজনীতি করাবিস্তারিত পড়ুন

অতিরিক্ত ভাড়া নিলে রুট পারমিট বাতিল: সড়ক পরিবহনমন্ত্রী

সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া নিলে রুট পারমিট ক্যানসেল করা হবেবিস্তারিত পড়ুন

কিলোমিটারপ্রতি যত বাড়লো বাসভাড়া

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাব পড়েছে গণপরিবহনের ভাড়ায়। দূরপাল্লার পাশাপাশি রাজধানীসহ বিভিন্ন শহরেরবিস্তারিত পড়ুন

  • দিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার আসাদ আলম, অনুমোদন দিল ভারত
  • রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন গাজী নজরুলের স্ত্রী : দাবি পুলিশের
  • একযোগে পুলিশের ৩১ কর্মকর্তার বদলি ও পদায়ন
  • জাতিসংঘ সফরে নিউইয়র্কে প্রধানমন্ত্রী, ৪ দিনে যেসব কর্মসূচি
  • বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন
  • নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষায় বিশেষ জোর দিতে হবে: রাষ্ট্রপতি
  • প্রভিডেন্ট ফান্ড নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর
  • লংমার্চে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা হলে বিএনপি হাত গুটিয়ে থাকবে না: রিজভী
  • কর্মস্থলে অনুপস্থিত, ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত
  • এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে
  • নিউইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী