মঙ্গলবার, নভেম্বর ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নড়াইলের চন্ডিবরপুর ও কলাবাড়িয়া ইউপিতে চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে ১২জন প্রার্থীর মনোনয়নপত্র জমা

উজ্জ্বল রায়, নড়াইল: নড়াইল জেলার দুটি ইউপিতে চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে ১২জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছে।

মনোনয়নপত্র জমাদানের শেষদিনে বৃহস্পতিবার (৪ জুলাই) নড়াইল সদর উপজেলার চন্ডিবরপুর ইউনিয়নে ৬ জন ও কালিয়া উপজেলার কলাবাড়িয়া ইউনিয়নে ৬জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, এছাড়া নড়াইল সদর উপজেলার মুলিয়া ইউনিয়নের সংরক্ষিত ৩নং ওয়ার্ডে উপ নির্বাচনে ২ জন ও তুলারামপুর ইউপির ১নং ওয়ার্ডে সদস্য পদে ২জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

রিটার্নিং অফিসার ও সদর উপজেলা নির্বাচন অফিসার শামীম আহমাদ জানান, ৩নং চন্ডিবরপুর ইউপিতে ৬জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এরা হলেন রতডাঙ্গা গ্রামের মোঃ সাজ্জাদ হোসেন, বাধাল গ্রামের মোঃ মাসুদুর রহমান (গুলু), পাইকমারী গ্রামের মোঃ নুরুল ইসলাম, ফেদী গ্রামের মোঃ মিজানুর রহমান, রতডাঙ্গা গ্রামের জাহিদুর রহমান, ও গোয়ালবাথান গ্রামের সৈয়দ তারিকুল ইসলাম।

এই ইউনিয়নের চেয়ারম্যান আজিজুর রহমান ভূঁইয়া সদর উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করায় তিনি পদত্যাগ করেন। নির্বাচনে অংশগ্রহণ করে তিনি জয়লাভ করেন।

এছাড়া সদর উপজেলার মুলিয়া ইউপির সংরক্ষিত ৩নং ওয়ার্ডে উপ-নির্বাচনে মিতালী বিশ্বাস ও সুন্দরী বালা বাগচী মনোনয়নপত্র জমা দিয়েছেন। সদর উপজেলার তুলারামপুর ইউপির ১নং ওয়ার্ডে উপ-নির্বাচনে সাধারণ সদস্য পদে পঞ্চানন রায় ও দিবাকর সিংহ মনোনয়নপত্র জমা দিয়েছেন।

এছাড়া কালিয়া উপজেলার কলাবাড়িয়া ইউপিতে উপ-নির্বাচনে ৬জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। প্রার্থীরা হলেন মোঃ সোহেল রানা, মোঃ হাফিজুর রহমান, শেখ সিরাজ উদ্দিন, এম,এম আবুল হাসান, শেখ সাদি ও মাহমুদুল হাসান কায়েস।

এই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাহামুদুল হাসান কায়েস উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করায় চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন। অবশ্য তিনি উপজেলা পরিষদ নির্বাচনে হেরে যাওয়ায় পুনরায় উপ-নির্বাচনে অংশগ্রহণ করছেন।

জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ জসিম উদ্দিন জানান, মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিলো ৪ জুলাই, যাচাই-বাছাই ৫ জুলাই, প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ১০ জুলাই, প্রতীক বরাদ্দ ১১ জুলাই এবং আগামী ২৭ জুলাই ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

একই রকম সংবাদ সমূহ

নড়াইলে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলার খবর ‘মিথ্যা’: পুলিশ সদর দপ্তর

নড়াইলের কালিয়া উপজেলার বেন্দারচর গ্রামে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটেরবিস্তারিত পড়ুন

নড়াইলে বিএনপির শোডাউনে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হামলা, ২ বিএনপি নেতা নিহত

নড়াইলের কালিয়া উপজেলায় বিএনপির মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদকবিস্তারিত পড়ুন

নড়াইলে দুই পক্ষের সংঘ*র্ষ, বাবা-ছেলেসহ নিহ*ত ৪

নড়াইল সদর উপজেলায় আধিপত্য বিস্তারের জেরে সিংগোশোলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খায়ের গ্রুপবিস্তারিত পড়ুন

  • নড়াইলে যুবকের ম*রদে*হ উদ্ধার ও স্কুল ছাত্রীকে ধ*র্ষ*ণ, যুবক গ্রে*ফতা*র
  • নড়াইলে গাঁজাসহ একজন গ্রেফতার
  • নড়াইলে দুই ব্যক্তি খু*ন
  • নড়াইলে সাবেক সেনা সদস্য হত্যা মামলার আসামি গ্রেফতার
  • নড়াইলের গোয়াল বাথান মসজিদ এক রাতেই নির্মিত
  • নড়াইলে রমজান মাসে বাজার মনিটরিং শুরু করছেন ইউএনও সঞ্চিতা বিশ্বাস
  • নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ একজন গ্রেফতার
  • নড়াইলে ইয়াবাসহ যশোরের রিদয় গ্রেফতার
  • নড়াইলে পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ নুরুন্নবীকে প্রত্যাহার
  • নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ৩
  • নড়াইলে কৃষকদের মাঝে প্রাইম ব্যাংকের প্রকাশ্যে কৃষি ঋণ বিতরণ
  • নড়াইলে ইট-সুরকির জোড়াতালিতে সড়ক, চলাচলের অনুপযোগী