বুধবার, জুলাই ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পাকিস্তানের ওপরে থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ করলো বাংলাদেশ

বাংলাদেশ আর পাকিস্তান-দুই দলের চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ হলো একরাশ হতাশা নিয়ে।

বৃহস্পতিবার রাওয়ালপিন্ডিতে দুই দলের শেষ ম্যাচটি পরিত্যক্ত হওয়ায় এবারের আসর জয় ছাড়াই শেষ করতে হচ্ছে তাদের।

তবে হতাশার মধ্যেও বাংলাদেশ একটু স্বস্তি পেতে পারে। নাজমুল হোসেন শান্তর দল ‘এ’ গ্রুপে তলানিতে থেকে শেষ করেনি। এই গ্রুপে সবার শেষে অবস্থান পাকিস্তানের, বাংলাদেশ এক ধাপ ওপরে।

বাংলাদেশ আর পাকিস্তান দুই দলই তিন ম্যাচের দুটিতে হেরেছে, একটি পরিত্যক্ত। দুই দলের পয়েন্ট সমান ১।

তবে নেট রানরেটে পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ। টাইগারদের নেট রানরেট (-০.৪৪৩) এবং পাকিস্তানের (-১.০৮৭)।

ফলে গ্রুপে বাংলাদেশ তিন নম্বর এবং পাকিস্তান চার নম্বরে থেকে শেষ করলো। এই গ্রুপের সেরা দুই দল নিউজিল্যান্ড এবং ভারত। দুই দলেরই ২ ম্যাচে ২ জয়।

গ্রুপের শেষ ম্যাচে মুখোমুখি হবে নিউজিল্যান্ড আর ভারত। এই ম্যাচে যারা জিতবে, তারাই এক নম্বরে থেকে হবে গ্রুপ চ্যাম্পিয়ন।

একই রকম সংবাদ সমূহ

সেমিফাইনালে কে কার মুখোমুখি, খেলা কখন

অবশেষে শেষ হলো কোয়ার্টার ফাইনালের লড়াই। তবে অঘটন দেখেনি ২০২৬ বিশ্বকাপ! ফিফাবিস্তারিত পড়ুন

সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ ইংল্যান্ড

বিশ্বকাপের শিরোপা ধরে রাখার মিশনে আরও এক ধাপ এগিয়ে গেল আর্জেন্টিনা। রুদ্ধশ্বাসবিস্তারিত পড়ুন

ভারতকে হোয়াইটওয়াশ করে র‌্যাঙ্কিংয়ে ইংল্যান্ড শীর্ষে

ভারতের বিপক্ষে সিরিজ জয়ের মাধ্যমে আইসিসি টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান দখল করেছে ইংল্যান্ড।বিস্তারিত পড়ুন

  • কুমিল্লায় আর্জেন্টিনা-মিশর ম্যাচ ঘিরে সংঘর্ষে যুবক নিহত
  • আর্জেন্টিনার সঙ্গে ম্যাচের রেফারিং তদন্ত দাবি মিশরের
  • ‘ফিলিস্তিনিদের জন্য অনুভব না থাকলে সে মানুষ নয়’
  • চূড়ান্ত হলো শেষ ষোলোর লাইনআপ, দেখে নিন কবে কখন কোথায় ম্যাচ
  • আর্জেন্টিনাকে কাঁপিয়ে হারল কেপ ভার্দে
  • দেশজুড়ে ফ্রিল্যান্সিং কোর্সের উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • ২৫ বছর পর জিম্বাবুয়ের কাছে ইনিংস ব্যবধানে হার, লজ্জার রেকর্ডে বাংলাদেশ
  • জাপানকে হারিয়ে শেষ ষোলোতে ব্রাজিল
  • মেসি জাদুতে জর্ডানকে উড়িয়ে শতভাগ জয়ে গ্রুপসেরা আর্জেন্টিনা
  • অবশেষে আইসিসিকে দেওয়া বুলবুলের চিঠি নিয়ে মুখ খুলল বিসিবি
  • দুর্দান্ত জয়ের পর নেইমারকে নিয়ে বড় বার্তা দিলেন আনচেলত্তি
  • মহাকাশে বিশ্বকাপের অফিশিয়াল বল ট্রাইওন্ডা নিয়ে গবেষণা