বুধবার, আগস্ট ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বিচার বিভাগের ইতিহাসে ‘নজিরবিহীন’ ঘটনা

সংস্কার কাজ শেষে সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতির এজলাসে আবার বিচারিক কাজের উদ্বোধন উপলক্ষে বিশেষ অধিবেশন শুরু হয়েছে।

সোমবার (১০ জুন) বিকাল ৪টার দিকে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান নেতৃত্বে সুপ্রিমকোর্টের উভয়বিভাগের বিচারপতিদের সমন্বয়ে গঠিত একটি বিশেষ বেঞ্চ বিশেষ অধিবেশনে অংশ নেন।

প্রচলিত নিয়মে সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগসহ সব আদালত কক্ষে ছবি ওঠানো, ভিডিও করা দণ্ডনীয় অপরাধ। তবে আজকের অধিবেশনের বিশেষ দিক ছিল আপিল বিভাগের এজলাস কক্ষে ছবি ও ভিডিও করার পাশাপাশি, সেখান থেকে লাইভ সম্প্রচার করা হয়।

বিশেষ অধিবেশনে অ্যাটর্নি জেনারেল সুপ্রিম কোর্টের গৌরবময় ইতিহাস তুলে ধরে বক্তব্য দিয়েছেন।

এর আগে গত বুধবার এ বিষয়ে দেওয়া এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি বাংলাদেশের প্রধান বিচারপতির এজলাস কক্ষের নানান মাত্রায় সংস্কারসহ আধুনিকীকরণ করা হয়েছে।

এ উপলক্ষে প্রধান বিচারপতির এজলাস কক্ষে পুনরায় বিচারিক কার্যক্রমের সূচনা উপলক্ষে আগামী ১০ জুন বিকাল ৪টায় একটি বিশেষ অধিবেশনের আয়োজন করা হয়েছে।

সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিদের সমন্বয়ে গঠিত একটি বিশেষ বেঞ্চ বিশেষ অধিবেশনে অংশগ্রহণ করবেন। উক্ত অধিবেশনে প্রধান বিচারপতির এজলাস কক্ষে ক্যামেরাসহ প্রবেশ এবং খবর সংগ্রহ করা যাবে। কেবলমাত্র ওই দিনের জন্যই ক্যামেরাসহ প্রবেশ করার অনুমতি দেওয়া হলো।

একই রকম সংবাদ সমূহ

দেশে নতুন কোনো শিক্ষানীতি প্রণয়ন করা হবে না: শিক্ষা প্রতিমন্ত্রী

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, দেশে নতুন কোনো শিক্ষানীতি প্রণয়নবিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রী ইসলামের আদর্শকে দেশে প্রতিষ্ঠিত করছেন: মঈন খান

প্রধানমন্ত্রী তারেক রহমান তার কর্মকাণ্ডের মাধ্যমে ইসলামের আদর্শকে দেশে প্রতিষ্ঠিত করছেন বলেবিস্তারিত পড়ুন

বর্তমান সরকারের জন্য একটি ভিত্তি তৈরি করে দিয়েছে অন্তর্বর্তী সরকার : সাবেক উপদেষ্টা

দেশের ভাঙাচোরা অর্থনীতির হাল ধরে অন্তর্বর্তী সরকার বর্তমান সরকারকে একটি ভিত্তি তৈরিবিস্তারিত পড়ুন

  • গত ছয় মাসে দায়েরকৃত ফৌজদারি মামলার প্রায় সব আসামি গ্রেপ্তার করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী
  • বাংলাদেশ ও চীনের মধ্যে পিপল-টু-পিপল কানেক্টিভিটিতে শিক্ষাই হোক চালিকাশক্তি : মাহদী আমিন
  • ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি
  • বিভেদ, প্রতিহিংসা ও প্রতিশোধপ্রবণতা কোনো জাতিকে শক্তিশালী করে না: রাষ্ট্রপতি মির্জা ফখরুল
  • হাসিনাকে কেন্দ্র করে বাংলাদেশ-ভারত অস্থিরতা, অচলায়তন ভাঙবে কীভাবে?
  • মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর
  • দলগুলোর সদিচ্ছা থাকলে সহিংসতামুক্ত স্থানীয় নির্বাচন সম্ভব: ইসি আবুল ফজল মো. সানাউল্লাহ
  • ‘মন্ত্রণালয়ে বসেছি তথ্যমন্ত্রী হিসেবে, শেখ হাসিনার আত্মীয় হিসেবে নয়’ : আন্দালিভ রহমান পার্থ
  • রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ
  • ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন
  • পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন: আইনমন্ত্রী
  • ৩৬ জুলাইয়ে তরুণরা শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী