শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ভৈরবে ঈদ বিনোদন: ফুরসতে জনগণের স্বস্তি, অসচেতনতায় প্রশাসনের অস্বস্তি

মেঘনা নদীর ভৈরব মোহনা। ওপারে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ। নদীর ওপর নির্মিত তিনটি সেতু দুই প্রান্তকে এক করেছে। বাড়িয়ে দিয়েছে নদীর সৌন্দর্য। তিনটির মধ্যে দুটি রেল, একটি সড়ক। সেতু তিনটিকে ঘিরে এরই মধ্যে মেঘনা নদীর ভৈরব মোহনা পর্যটকদের কাছে বেশ আকর্ষণীয় হয়ে উঠছে। উৎসবের দিন হলে তো কথাই নেই, মানুষের ঢল নামে। বিশেষ করে ঈদ উৎসব। বলা যায়, একশ্রেণির মানুষের ঈদ বিনোদনের মূল কেন্দ্র বিন্দু হয়ে ওঠে স্থানটি। ঈদে করোনাকালের ঘরবন্দী মানুষও ঘরে আটকে ছিল না। তবে বেশির ভাগ মানুষের মধ্যে ছিল না স্বাস্থ্যসচেতনতা। বিষয়টি দুশ্চিন্তার কারণ হলেও প্রতিকারে ছিল না কার্যকর উদ্যোগ।

প্রশাসন সূত্র জানায়, সেতু তিনটির চারপাশ সংরক্ষিত এলাকা। তারপরও মেঘনার স্বচ্ছ জল আর শীতল বাতাসের স্পর্শ পেতে প্রতিদিন অনেকে ছুটে আসেন। ঈদপরবর্তী দুই সপ্তাহ পর্যন্ত দিনে গড়ে ৫০ হাজার মানুষের সমাগম হয়। করোনা শুরুর পর স্থানটিতে মানুষের উপস্থিতি কমে আসে। ঈদুল ফিতরে স্থানটি ছিল মানুষ শূন্য। তবে ব্যতিক্রম ঈদুল আজহা। গতকাল রোববার দেখা যায়, কোথাও এতটুকু স্থান ফাঁকা নেই। কয়েকজন ছাড়া কারও মুখে মাস্ক নেই। সামাজিক দূরত্ব বজায় রাখার ছিল না কোনো সুযোগ। পুলিশ প্রশাসনের কিছু সদস্যের উপস্থিতি থাকলেও তাঁদের পক্ষে তেমন কিছু করার ছিল না।

ভৈরব লাগোয়া উপজেলা কুলিয়ারচর থেকে বাইকে করে চার বন্ধু আসেন সেতুর পাড়ে। তাঁরা ছিলেন মাস্কবিহীন। জানতে চাইলে বিব্রত হন। পরে তাঁদের একজন বলে ওঠেন, ‘এখন তো করোনা নেই।’

সেতুপাড়ে মানুষের ওজন ও উচ্চতা মেপে জীবিকা নির্বাহ করেন রোমান আহমেদ। মানুষের বাড়তি চাপের ইতিবাচক প্রভাব পড়েছে তাঁর ব্যবসায়ও। রোমান জানালেন, এই পর্যন্ত ৩৭৭ জনের ওজন মেপেছেন। কারও মুখে মাস্ক না থাকা নিয়ে আফসোস করলেও তিনিও ছিলেন মাস্কবিহীন।
সুত্র প্রথম আলো

একই রকম সংবাদ সমূহ

আইনশৃঙ্খলা ও উন্নয়ন দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ

সারা দেশের ৬৪ জেলায় সরকারের কার্যক্রম তদারকির দায়িত্ব দেওয়া হয়েছে ৩০ জনবিস্তারিত পড়ুন

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল দেওয়ার ইচ্ছা রয়েছে নির্বাচন কমিশনের (ইসি)।বিস্তারিত পড়ুন

  • ধর্ষণের আলামত মেলেনি তবে ময়নাতদন্তে মিললো চাঞ্চল্যকর তথ্য
  • ৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • ইউপি দিয়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন
  • বিনা খরচে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠাবে সরকার
  • দেশে নতুন কোনো শিক্ষানীতি প্রণয়ন করা হবে না: শিক্ষা প্রতিমন্ত্রী
  • প্রধানমন্ত্রী ইসলামের আদর্শকে দেশে প্রতিষ্ঠিত করছেন: মঈন খান
  • বর্তমান সরকারের জন্য একটি ভিত্তি তৈরি করে দিয়েছে অন্তর্বর্তী সরকার : সাবেক উপদেষ্টা
  • ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি
  • লোডশেডিং সমন্বয় করতে নতুন উদ্যোগ সরকারের
  • নিম্নমানের ১০ পণ্য অবিলম্বে বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ
  • মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর
  • দলগুলোর সদিচ্ছা থাকলে সহিংসতামুক্ত স্থানীয় নির্বাচন সম্ভব: ইসি আবুল ফজল মো. সানাউল্লাহ