রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

‘ভোটে বিএনপির অংশগ্রহণ নিশ্চিত করতে হবে, সংবিধানে এমন কিছু বলা নেই’

নির্বাচনে বিএনপির অংশগ্রহণ নিশ্চিত করতে হবে সংবিধানে এমন কিছু বলা নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ফারুক খান।

শনিবার নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে অংশগ্রহণ শেষে তিনি এসব কথা বলেন।

ফারুক খান বলেন, দেশের বর্তমান পরিস্থিতি জাতীয় নির্বাচনের অনুকূলে আছে। বিএনপি রাজনৈতিক কর্মসূচি পালন করছে না, সহিংসতা করছে।

নির্বাচন কমিশনের আমন্ত্রণপত্র গ্রহণ করার জন্য বিএনপি অফিসে কাউকে পাওয়া যায়নি—এ বিষয়ে জানতে চাইলে ফারুক খান বলেন, ‘এটা বিএনপির জন্য লজ্জাজনক।’

নির্বাচন কমিশন আজ সকালে প্রথম ধাপে ২২ দলকে আলোচনার জন্য আমন্ত্রণ জানায়। এর মধ্যে ৯টি দল অংশ নেয়নি।

এছাড়া আলোচনার জন্য দ্বিতীয় ধাপে আজ বিকেল ৩টা থেকে আরও ২২টি দলকে আমন্ত্রণ জানানো হয়েছে।

নির্বাচন কমিশন তাদের নির্বাচনি প্রস্তুতি সম্পর্কে দলগুলোকে অবহিত করতে এবং তাদের সুপারিশ জানতে এই আলোচনা করছে বলে জানিয়েছেন নির্বাচন কর্মকর্তারা।

সকালের বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালসহ চার নির্বাচন কমিশনার উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের তরুণদের প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘একটা দেশেরবিস্তারিত পড়ুন

চলমান সংকট মোকাবিলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান রিজভীর

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুলবিস্তারিত পড়ুন

পে-স্কেলের নতুন বেতন নির্ধারণ হবে অনলাইনে, কে কত পাচ্ছেন?

সরকারি চাকরিজীবীদের বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের প্রক্রিয়া এগিয়ে চলছে। নতুনবিস্তারিত পড়ুন

  • তরুণরা চাইলে দেশ পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী
  • শিক্ষা হবে ভবিষ্যৎ বাংলাদেশ গঠনের মূল ভিত্তি: প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব
  • টকশোতে অংশ নেওয়া নেতাদের যে নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী
  • আমাদের কাছে ধর্মীয় ভেদাভেদ নেই : প্রধানমন্ত্রী
  • নিজ আসনে ধর্মীয়-সামাজিক প্রতিষ্ঠানে প্রধানমন্ত্রীর অনুদান
  • সরকারি টাকা নষ্ট হবে, তাই প্রধানমন্ত্রী মোটা ও সাদা কাপড় পরেন: চিফ হুইপ
  • ফিল্ড ফায়ারিংয়ে আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী
  • ভালো ও সৎ মানুষের রাজনীতিতে আসা প্রয়োজন: তথ্যমন্ত্রী
  • ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার, সিদ্ধান্ত শিগগির: চিফ হুইপ
  • দুদকের জনসংযোগ কর্মকর্তাকে আসিফ মাহমুদের আইনি নোটিশ
  • গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিল, পাঁচ ককটেলসহ গ্রেফতার ২
  • ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না, অনুকূল পরিবেশ হলেই ভারত সফরে যাবেন প্রধানমন্ত্রী