শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় অসহায় ব্যক্তিকে ভ্যান দিলেন আমেরিকা প্রবাসী

আমেরিকা প্রবাসী সাংবাদিক ফিরোজ কবীর এর ব‍্যক্তিগত অর্থায়নে সাতক্ষীরা জেলা সমিতি যুক্তরাষ্ট্র শাখার পক্ষে সাতক্ষীরার মাহমুদপুর এলাকার আব্দুর র‌উফ নামের একজন অসহায় মানুষকে একটি ভ্যান প্রদান করা হয়েছে।

বুধবার সাতক্ষীরা প্রেসক্লাব চত্বরে তার হাতে ভ্যান তুলে দেন সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি একুশে টেলিভিশন ও ইত্তেফাকের জেলা প্রতিনিধি জি. এম মনিরুল ইসলাম মিনি ও সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মাছরাঙা টেলিভিশন ও আমাদের সময় এর নিজস্ব প্রতিবেদক মোস্তাফিজুর রহমান উজ্জল।

এসময় সাতক্ষীরা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য বনিক বার্তার গোলাম সারোয়ার, দৈনিক ইনকিলাবের আক্তারুজ্জামান বাচ্চু, সাংবাদিক আমিনুর রশীদ, এখন টেলিভিশনের রিপোর্টার আহসান রাজিব, সাংবাদিক রিজাউল ইসলাম, মামুন হোসেন, জনি, প্রেসক্লাবের সচিব মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আমাদের সাতক্ষীরা, সাতক্ষীরা ব্লাড ব্যাংক গ্রুপের মুশফিকুর রহমান, শাকিল আহমেদ, সাজনিন সুলতানা, শারমিন আক্তার, আসমা খানম, এবং তারানা সুলতানা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য সাতক্ষীরার কৃতি সন্তান তূখোড় সংগঠক ও সাংবাদিক ফিরোজ কবীর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে স্বপরিবার বসবাস করছেন। তিনি সাতক্ষীরা জেলা সমিতির সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

সাতক্ষীরা ব্লাড ব্যাংক ও আমাদের সাতক্ষীরা গ্রুপে সদর উপজেলার আলিপুর ইউনিয়নের মাহমুদপুর গ্রামের দরিদ্র অসহায় ব্যক্তি আব্দুর র‌উফের ভ্যানটি দূর্ঘটনায় নষ্ট হয়ে যাওয়ায় তার জীবিকা নির্বাহের জন্য একটি ভ্যানের প্রয়োজন উল্লেখ করে একটা পোস্ট দেয়। এই পোস্ট দেখে ফিরোজ কবীর তাকে একটি নতুন ভ্যান দেয়ার সিদ্ধান্ত নেন।

এছাড়া ফিরোজ কবীর দীর্ঘদিন ধরে অনেকটা নীরবে অসহায় দরিদ্র মানুষের বিভিন্নভাবে সহযোগিতা করেন।

একই রকম সংবাদ সমূহ

হামলার ঘটনায় ইতালিতে মামলা করলেন বাঁধন

ইতালির ভেনিসে হামলা ও হেনস্তার শিকার হওয়া অভিনয়শিল্পী আজমেরী হক বাঁধন মামলাবিস্তারিত পড়ুন

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিলেন খলিলুর রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন বাংলাদেশেরবিস্তারিত পড়ুন

ইতালিতে বাঁধনের ওপর হামলা-হেনস্তায় জড়িত কয়েকজনের পরিচয় মিলল

ইতালির মেস্ত্রে শহরে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলা ও হেনস্তার ঘটনায়বিস্তারিত পড়ুন

  • ‘আজও বিশ্বাস হয় না, তুমি নেই’, সালমান শাহ স্মরণে শাবনূর
  • মাত্র ৭৮ কোটি টাকায় বিক্রি হচ্ছে দ্বীপ, সঙ্গে দুর্গ
  • কলকাতায় রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশিরা
  • ভিজিটর ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্ক করল মার্কিন দূতাবাস
  • সিডনিতে তাসকিনের সঙ্গে বারবিকিউ পার্টিতে শাবনূর
  • বাংলাদেশি প্রবাসীদের জন্য নিউইয়র্কে কল সেন্টার চালু
  • কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য বিশেষ নির্দেশনা
  • মালয়েশিয়ায় কর্মী পাঠানোর বিষয়ে সংসদকে যা জানালেন মন্ত্রী আরিফুল
  • দিল্লিতে আওয়ামী লীগ সংশ্লিষ্টদের সেমিনারের চেষ্টা, মিলল না অনুমতি
  • নেপালের রাসুয়ায় দেখার কী আছে, সেখানে এত পর্যটক যায় কেন?
  • শিক্ষা খাতে বাংলাদেশ-চীন সংযোগে বাড়বে কর্মসংস্থান ও পেশাগত সম্ভাবনা : মাহ্দী আমিন
  • বিনা খরচে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠাবে সরকার