শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

স্বাস্থ্যখাতে সাফল্য অর্জন করেছি আমরা- প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী বলেন, বিশ্বের সব পর্যায়ে উন্নত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে আসন্ন জাতিসংঘের অধিবেশনে প্রস্তাব রাখবে বাংলাদেশ।

সর্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিশ্বের ধনী দেশগুলোর অর্থায়নে ফান্ড তৈরি করার আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (১১ই মে) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে একসেলারেটিং হেলথ কাভারেজ টুয়ার্ডস স্মার্ট বাংলাদেশ শীর্ষক অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে সৃষ্ট মূল্যস্ফীতির জন্য বর্তমানে বিশ্বব্যাপী কষ্টকর পরিস্থিতি চলছে। তবে এসবের মাঝেও উন্নত স্বাস্থ্যসেবা পৌছে দেয়ার রুপকল্প নিয়ে জাতিসংঘে প্রস্তাব রাখবে বাংলাদেশ।

এ সময় দারিদ্র্য বিমোচনে বাংলাদেশের সাফল্যের তথ্য তুলে ধরেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌছে দিচ্ছে সরকার। দেশের মানুষের খাদ্য ও পুষ্টির নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে। দারিদ্র বিমোচনাও বাংলাদেশের ভালো সাফল্য অর্জন করেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দেশে দারিদ্যের হার ১৮.৭ ভাগে নামিয়ে আনা হয়েছে। সরকার সবার জন্য এমন ব্যবস্থা নিচ্ছে যাতে কোন মানুষ আর দরিদ্র থাকবে না। কোভিড মোকাবেলায় সবাইকে টিকার আওতায় আনা হয়েছে।

স্বাস্থ্য খাতে ডিজিটাল সেবা নিশ্চিত করতে দক্ষ জনশক্তি তৈরি করাই সরকারের পরবর্তী লক্ষ্য বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাসচিবের মানসিক স্বাস্থ্য ও অটিজম বিষয়ক উপদেষ্টা সায়মা ওয়াজেদের সঞ্চালনায় প্রধানমন্ত্রীর পাশাপাশি বক্তব্য রাখেন নিউজিল্যান্ড এর সাবেক প্রধানমন্ত্রী হেলেন ক্লার্ক৷ এসময় তারা স্বাস্থ্য সম্পর্কিত নানা প্রশ্নের উত্তর দেন।

একই রকম সংবাদ সমূহ

আইনশৃঙ্খলা ও উন্নয়ন দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ

সারা দেশের ৬৪ জেলায় সরকারের কার্যক্রম তদারকির দায়িত্ব দেওয়া হয়েছে ৩০ জনবিস্তারিত পড়ুন

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল দেওয়ার ইচ্ছা রয়েছে নির্বাচন কমিশনের (ইসি)।বিস্তারিত পড়ুন

বাংলাদেশের মক্কা চুক্তিতে যোগদান নিয়ে ভারতের এত মাথাব্যথা কেন?

সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে নতুন প্রতিরক্ষা চুক্তি ঘিরে আন্তর্জাতিক রাজনীতিতেবিস্তারিত পড়ুন

  • আমরা নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করেছি: পররাষ্ট্রমন্ত্রী
  • ৪ হাজার এসআই, ৪০০ সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল নিয়োগ দেওয়া হবে : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
  • এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
  • শিক্ষা খাতে বাংলাদেশ-চীন সংযোগে বাড়বে কর্মসংস্থান ও পেশাগত সম্ভাবনা : মাহ্দী আমিন
  • নেপালকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী
  • রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
  • নির্বাচন কমিশনের ভাবমূর্তি ও জনআস্থা সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির
  • জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশকে সহযোগিতা করতে চায় চীন
  • বিদ্যুৎ নিয়ে দুষ্টু লোকেরা বলে, ‌‘টুকু আসে, টুকু যায়’ : সংসদে রুমিন ফারহানা
  • স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে সংসদে হট্টগোল
  • ‘এটা প্রশ্ন হলো, না পল্টনের বক্তৃতা বুঝতে পারিনি’ : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
  • স্বরাষ্ট্রমন্ত্রী নিজেকে কী মনে করেন? তার ছাত্র হিসেবে সংসদে আসিনি : বিরোধীদলীয় নেতা