শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

হাওরে নৌকাডুবি: হাফিজিয়া মাদরাসার ১৭ জন শিক্ষক ও শিক্ষার্থীর লাশ উদ্ধার

নেত্রকোণার মদন উপজেলার গোবিন্দশ্রীর রাজালীকান্দা হাওরে নৌকা ডুবে শিশুসহ ১৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার বেলা ১২টার দিকের এ ঘটনায় এখনো একজন নিখোঁজ রয়েছে বলে জানা গেছে।

জানা যায়, যাদের লাশ উদ্ধার করা হয়েছে, তারা ময়মনসিংহ সদর উপজেলার চরসিরতা ইউনিয়নের চর ভবানীপুর গ্রামের মাকসুদা সুন্নাহ হাফিজিয়া মাদরাসা ও নেত্রকোণার গৃদান টেঙ্গা জামিউল উলুম মাদরাসার শিক্ষক ও শিক্ষার্থী। পানি দেখতে ট্রলার ভাড়া করে তারা হাওরে বেড়াতে গিয়েছিলেন। কিন্তু ঢেউবেষ্টিত হাওর উত্তাল থাকায় একপর্যায়ে গোবিন্দশ্রী ইউনিয়নের গোবিন্দশ্রী গ্রামেররাজাসইল কান্দায় ডুবে যায়।

স্থানীর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রমিজুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা উদ্ধার কাজ শুরু করেন।

এ ব্যাপারে ঘটনাস্থলে উপস্থিত মদন উপজেলা নির্বাহী অফিসার বুলবুল আহমেদ তালুকদার জানান, রাজালীকান্দা হাওরে ট্রলার ডুবির ঘটনায় সন্ধ্যা ৬টা পর্যন্ত দুই শিশুসহ ১৭ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এখনও একজন নিখোঁজ রয়েছে, উদ্ধার কাজ চলছে।

জেলা প্রশাসক মঈনউল ইসলাম জানান, মৃতদের লাশ বাড়িতে নেয়া ও দাফনের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষনিক ৫ থেকে ৭ হাজার টাকা প্রদান করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

বিরোধী দলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায়: পানিসম্পদমন্ত্রী

প্রথমদিন থেকেই বিরোধী দল প্রতিমুহূর্তে সরকার দলকে অসহযোগিতা করার কারণেই কেউ কেউবিস্তারিত পড়ুন

নতুন পে-স্কেলের প্রজ্ঞাপনে কার বেতন কত হলো

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন-ভাতার প্রজ্ঞাপন জারি করেছে সরকার। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগবিস্তারিত পড়ুন

নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন-ভাতার প্রজ্ঞাপন জারি করেছে সরকার। ICT কোচিং সেন্টার শনিবারবিস্তারিত পড়ুন

  • আইফোন নিয়ে নিখোঁজ কুবি শিক্ষকের ছেলের মরদেহ উদ্ধার
  • আমরা সরকারের বিরুদ্ধে না, দেশের বিরুদ্ধেও না: কর্নেল অলি
  • এলজিইডির মাস্টাররোল কর্মীদের রাজস্ব খাতে আত্তীকরণে ৫ সদস্যের কমিটি গঠন
  • সরকার ১৪শ মানুষের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে: জামায়াত আমির
  • ইউপি নির্বাচন : জামানত বেড়ে ৫ গুণ, পেতে হবে ১৫ শতাংশ ভোট
  • দেশের চিকিৎসা ব্যবস্থায় সার্জন-অধ্যাপক থাকলেও ভিশনারি প্ল্যানিং নেই: সমাজকল্যাণ মন্ত্রী
  • ‘ন্যায়বিচার নিশ্চিতে আদালতকে সর্বোচ্চ সহযোগিতা করাই আইন কর্মকর্তাদের প্রধান দায়িত্ব’
  • সর্বজনীন পেনশনে বড় পরিবর্তন, নমিনির পেনশন পাওয়ার বয়স বাড়ল ৫ বছর
  • ‘আমি এখনো জামায়াতের’ : এমপি গাজী নজরুল
  • তালায় বাড়িতেই মজুত নকল ও ভেজাল সার-কীটনাশক! ব্যবসায়ীর কারাদণ্ড
  • তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে
  • বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন