
আশাশুনিতে ‘সমতায় তারুণ্য’ প্রকল্পের আওতায় আঞ্চলিক অ্যাডভোকেসি অনুষ্ঠিত হয়েছে। ১৯ অক্টোবর ২০২৬, সোমবার সকাল ১১:০০ টায় আশাশুনি উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ‘সমতায় তারুণ্য: ইয়ুথ ফর ইক্যুয়ালিটি’ প্রকল্পের আওতায় স্থানীয় সরকার, প্রশাসন, কমিউনিটি নেতৃবৃন্দ ও যুবদের এক অ্যাডভোকেসি সংলাপ অনুষ্ঠিত হয়েছে। নেদারল্যান্ডস দূতাবাসের আর্থিক সহযোগিতায়, জাগো ফাউন্ডেশন ট্রাস্ট এবং প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের যৌথ বাস্তবায়নে স্থানীয় যুব সংগঠন ‘উদারতা ইয়ুথ ফাউন্ডেশন’ এই কার্যক্রমটির আয়োজন করে। দেলোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে মূল বিষয়বস্তু ও প্রেজেন্টেশন উপস্থাপন করেন জুবায়ের আহ্ম্মেদ। উক্ত সংলাপে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী প্রোগ্রামার আক্তার ফারুক বিল্লাল, সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জি.এম তরিকুল ইসলাম, ইউনিয়ন সমাজকর্মী মৃনাল কান্তি স্বর্ণকার এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রতিনিধি বিল্লাল হোসেন। অনুষ্ঠানে নেতিবাচক জেন্ডার স্টেরিওটাইপ মোকাবিলা, সঠিক তথ্য যাচাইয়ের মাধ্যমে গণমাধ্যম সাক্ষরতা (মিডিয়া লিটারেসি) বাড়ানো এবং অনলাইন স্পেসে তথ্য সুরক্ষা ও ডিজিটাল নিরাপত্তা নিশ্চিতকরণের ওপর গুরুত্বারোপ করা হয়।
উপস্থাপনায় নারীর সুরক্ষা, নারীর ক্ষমতায়ন ও অধিকার নিশ্চিত করার বিষয়গুলো সুস্পষ্টভাবে তুলে ধরা হয়। উপস্থিত অতিথিবৃন্দ ও সরকারি দপ্তরের প্রতিনিধিগণ সমাজে প্রচলিত কুসংস্কার ও নেতিবাচক জেন্ডার দৃষ্টিভঙ্গি দূর করতে এবং নারীর সম্মান ও সুরক্ষা নিশ্চিতকরণে যুবদের সাথে নিয়ে যৌথভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]