
আশাশুনির বড়দলে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাসের নতুন কমিটি অনুমোদিত হওয়ায় আনন্দ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকাল ৫টায় গোয়ালডাঙ্গা বাজার থেকে একটি র্যালি বের হয়ে বাজার প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।
বড়দল ইউনিয়ন জাসাসের আহবায়ক মোঃ কামরুজ্জামান সানা মিন্টুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা জাসাসের আহ্বায়ক মোঃ জিল্লুর রহমান, প্রধান বক্তা সদস্য সচিব মোঃ ফারুক হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, যুগ্ম-আহ্বায়ক মোঃ রেজাউল ইসলাম, বড়দল ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ আখতারুজ্জামান গাজী, মোহাম্মদ ইয়াহিয়া, উপজেলা জাসাসের যুগ্ম-আহ্বায়ক মোঃ মোরতাজুল ইসলাম বাপ্পি, সাইফুল ইসলাম, কুদ্দুস সরদার, মোঃ জনি,
যুবদল নেতা নাজমুল হোসেন রাজু, আইয়ুব আলী সরদার আবু সালেক প্রমূখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন সদস্য সচিব মোঃ বাবু গাজী।
বক্তারা বলেন, জাসাসের কোন নেতার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থার পাশাপাশি সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। বক্তারা আরো বলেন এদেশে হিন্দু-মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকলেই আমরা ভাই ভাই আমরা সবাই একসঙ্গে কাঁদে কাঁধ মিলিয়ে চলতে চাই।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]