
সাতক্ষীরা প্রতিনিধি: আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নে জেন্ডার ভিত্তিক সহিংসতা বন্ধে ১৬ দিনের প্রচারাভিযান শেষ হয়েছে।
এ উপলক্ষ্যে এক আলোচনা সভা শনিবার ইউনিয়ন পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়।
"জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত বিপর্যয়- নারীর জীবনের ঝুঁকির মাত্রা বাড়িয়ে তুলছে -আসুন সকল ধরনের সহিংসতা রুখে নিরাপদ টেকসই সমাজ গড়ে তুলি" এ স্লোগানে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন স্থানীয় ইউপি সদস্য লিয়াকত আলী।
বক্তব্য রাখেন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা অরবিন্দ কুমার সরকার,বে-সরকারি সংস্থা বারসিকের এরিয়া ম্যানেজার (এনগেজ) রোকসানা পারভীন, বারসিক কর্মকর্তা মনিরুল ইসলাম প্রমুখ।
এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, সাতক্ষীরায় জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত বিপর্যয়ে নারীরা সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছেন। এরমধ্যে যদি নারীদের ওপর পারিবারিক বা সামাজিক সহিংসতা চলে, তাহলে সামাজিক ভারসাম্যহীনতা সৃষ্টি হবে বলে অভিমত ব্যক্ত করেন বক্তারা।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]