
আশাশুনির শ্রীউলাতে উদারতা'র স্বপ্নদ্রষ্টা প্রয়াত আব্দুল্লাহ মাহমুদের স্মরণে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ সকাল ১০টায় শ্রীউলা মাধ্যমিক বিদ্যালয়ে এই সেবামূলক কার্যক্রম উদারতা যুব ফাউন্ডেশনের আয়োজনে এবং ফ্যামিলি হেলথ কেয়ার ল্যাব, নলতা-এর বাস্তবায়নে এই ক্যাম্পে স্থানীয় বিপুলসংখ্যক রোগী বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ও স্বাস্থ্যসেবা গ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেডিকেল ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উদারতা'র উপদেষ্টামণ্ডলীর অন্যতম সদস্য আমিনুল ইসলাম বুলু।
নির্বাহী পরিচালক জুবায়ের আহম্মেদের সভাপতিত্বে আয়োজিত ক্যাম্পে আগত রোগীদের চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় স্বাস্থ্যপরামর্শ প্রদান করেন বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে ডা. মোঃ হাবিবুল্লাহ এবং ডা. শারমিন সুলতানা ।
আয়োজনটি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সার্বিক তত্ত্বাবধান ও উপস্থিত ছিলেন রাশেদ, তাহের, আল-আমিন, মোহাইমিনুল, হারান, সোহেল ও সুমনসহ সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যগণ।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]