
আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নের শীতার্ত ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছে উদারতা যুব ফাউন্ডেশন। সংগঠনটির উদ্যোগে ১৬ জানুয়ারি ২০২৬, শুক্রবার সকাল ১১ টায় মাড়িয়ালাস্থ উদারতার প্রধান কার্যালয় থেকে দুই ধাপে শ্রীউলা ইউনিয়নের ১৭১ জন সুবিধাবঞ্চিত মানুষের মাঝে কম্বল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। কম্বল বিতরণ কার্যক্রমের শুরুতে শুভেচ্ছা বিনিময় ও উদ্বোধন করেন উদারতা যুব ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক জুবায়ের আহম্মেদ শিমুল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উদারতার প্রশাসনিক কর্মকর্তা আল-আমিন।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সঞ্জীব কুমার দাশ। তিনি বলেন, শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো একটি মানবিক ও প্রশংসনীয় উদ্যোগ। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমবায় কর্মকর্তা সন্ন্যাসী কুমার মন্ডল। এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিয়ন সমাজকর্মী মৃনাল কান্তি স্বর্ণকার ও উদারতা যুব ফাউন্ডেশনের প্রতিষ্ঠাকালীন সদস্য অহিদুল ইসলাম।বক্তারা বলেন, শীত মৌসুমে অসহায় মানুষের কষ্ট লাঘবে সমাজের বিত্তবানদের পাশাপাশি স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। উদারতা যুব ফাউন্ডেশন ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে বলে আয়োজকরা জানান।কম্বল বিতরণ শেষে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে স্বস্তি ও কৃতজ্ঞতার অনুভূতি লক্ষ্য করা যায়। এ সময় আরও উপস্থিত ছিলেন উদারতা যুব ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবক তাহের, দেলোয়ার, মোহাইমিনুল, সোহেল, নজরুল, হারান, মোস্তাফিজুর, শাহিন, আলামিন, রহমত আলী, সুমাইয়া, জান্নাতী, সুজতি প্রমুখ।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]