
সাতক্ষীরার কলারোয়া উপজেলায় দি কোকা-কোলা ফাউন্ডেশন (The Coca-Cola Foundation-TCCF) এর অর্থায়নে, ওয়াটার অ্যান্ড স্যানিটেশন ফর আরবান পপুলেশনস (Water & Sanitation for Urban Populations)-এর উদ্যোগে এবং কলারোয়া পৌরসভার সহযোগিতায় কলারোয়া সরকারি জি কে এম কে পাইলট হাই স্কুল এবং কলারোয়া গার্লস পাইলট হাই স্কুলে বিশুদ্ধ পানির পয়েন্ট উদ্বোধন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন কলারোয়া পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা জনাব তুষার কান্তি দাস, পৌরসভার উপ সহকারী প্রকৌশলী (সিভিল), জনাব এস এম সহরাওয়ার্দী, পৌরসভা কঞ্জারভেন্সি ইন্সপেক্টর জনাব মো নাজমুল ইসলাম। এছাড়া স্কুল দুটির শিক্ষক, অভিবাভক এবং ছাত্রছাত্রী অংশগ্রহণ করেন।
পৌর নির্বাহী কর্মকর্তা জনাব তুষার কান্তি দাস বক্তব্যে বলেন, “নিরাপদ পানি সংরক্ষণ ও সঠিক ব্যবহারে জনসচেতনতা সৃষ্টি সময়ের দাবি। এ ক্ষেত্রে শিক্ষক সমাজ সামাজিক সচেতনতা বৃদ্ধির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। সবার বিশেষত ছাত্র ছাত্রীদের পানি অপচয় রোধ এবং নিরাপদ পানি ব্যবহারে সচেতন হতে হবে। তিনি স্কুলে সুপেয় পানির ব্যবস্থা করে দেয়ায় ওসাপ বাংলাদেশ কে ধন্যবাদ দেন এবং শিক্ষক, ছাত্র ছাত্রীদের ওয়াটার পয়েন্ট এর রক্ষণাবেক্ষণ এর উপর গুরুত্ব আরোপ করেন।
অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ শিক্ষক, ছাত্র ছাত্রী এবং ওসাপ প্রতিনিধিদের নিয়ে কলারোয়া সরকারি জি কে এম কে পাইলট হাই স্কুল এবং কলারোয়া গার্লস পাইলট হাই স্কুলে মোট ৯ টি সুপেয় পানির ওয়াটার পয়েন্ট এর শুভ উদ্বোধন ঘোষণা করেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]