
সাতক্ষীরা জেলা এলপি গ্যাস ডিস্ট্রিবিউটর এসোসিয়েশনের সহ সভাপতি, বিশিষ্ট কণ্ঠশিল্পী শামিমা পারভীন রত্নার মা ফিরোজা হোসেন মঙ্গলবার বেলা ৩ টার সময় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর।
বুধবার সকাল সাড়ে ৮ টায় সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে প্রথম এবং গ্রামের বাড়ি সাতক্ষীরা সদর উপজেলার বাঁশঘাটা গ্রামে দ্বিতীয় জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
মরহুমা ফিরোজা হোসেনের মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারেরপ্রতি সমবেদনা জানিয়েছে সাতক্ষীরা এলপি গ্যাস ডিস্ট্রিবিউটর এসোসিয়েশনের সভাপতি সাংবাদিক এম কামরুজ্জামান, সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রাশিসহ সংগঠনের নেতৃবৃন্দ।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]