
পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
শনিবার (২৮ নভেম্বর) ঢাকায় অবস্থিত পাকিস্তান হাইকমিশনের এক বার্তায় এ তথ্য জানানো হয়।
হাইকমিশনের বার্তায় বলা হয়, স্পিকারের নেতৃত্বে বাংলাদেশের একটি উচ্চপর্যায়ের সংসদীয় প্রতিনিধিদল করাচিতে জিন্নাহর সমাধিসৌধ পরিদর্শন করে।
পরিদর্শনকালে প্রতিনিধিদলের সদস্যরা সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় তাঁরা জিন্নাহর প্রতি গভীর শ্রদ্ধা জানান।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]