
কলায়োরার কেঁড়াগাছিতে আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।
শনিবার বিকালে স্থানীয় হাইস্কুল ফুটবল মাঠে সোনামাটি যুব সংঘের আয়োজনে, প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন এবং খেলাটি উদ্বোধন করেন, কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন এবং উপস্থিত ছিলেন, কেঁড়াগাছির সন্তান ঝিনাইদহের মহেশপুর উপজেলা নির্বাহী অফিসার সাজ্জাদ হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাবেক চেয়ারম্যান আশরাফ হোসেন, ডাঃ সিরাজুল ইসলাম, মোঃ সাবুর আলী ,মাওঃফিরোজ আহমেদ, আক্তারুজ্জামান, শহিদুল ইসলাম, আক্তারুজ্জামান আক্তার প্রমুখ।
খেলায় আটুলিয়া ও কয়লা ফুটবল একাদশ পরস্পরের মুখোমুখি হয়। খেলা শুরুর ৫ মনিটে আটুলিয়া ফুটবল একাদশের ১২ নং খেলোয়াড় হাসানুর একটি গোল করে দলকে এগিয়ে নিয়ে বিরতিতে যায়।
বিরতির পর খেলার ৯ মিনিটে কয়লার ১০ নং খেলোয়াড় রাব্বি গোল করে সমতা ফেরান। শেষ পর্যায়ে কয়লার ২০ নং খেলোয়াড় মারুফ ও ৭নং খেলোয়াড় সজিব গোল করে ব্যবধান বাড়ান।শেষ সময় পর্যন্ত আর কোন গোল না হওয়ায় ৩--১ গেলে কয়লা ফুটবল একাদশ জয়লাভ করে।
খেলাটি পরিচালনা করেন রাশেদ, তাকে সহযোগিতা করেন , রুহুল আমিন ও সাইফুল ইসলাম।
আজ রবিবার একই মাঠে মোকন্দপুর বনাম কাটুরিয়া পরস্পরের মুখোমুখি হবে বলে আয়োজক কমিটি জানিয়েছেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]