
কলারোয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের এক সদস্যসহ দুই ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করেছে।
কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের ৬নং সোনাবাড়িয়া ইউনিয়ন শাখার সহ-সভাপতি ও ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ আনারুল ইসলাম (৫৯) ও জিআর পরোয়ানাভুক্ত আসামি উত্তর সোনাবাড়িয়া গ্রামের আব্দুল খালেক বিশ্বাসের পুত্র খাদিমুল বিশ্বাস ওরফে আরিফুল ইসলাম (৩১)কে গ্রেফতার করা হয়।
গ্রেফতার আসামিদের রবিবার সাতক্ষীরার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]