
কলারোয়া ইক্বরা চাইল্ড ক্যাডেট একাডেমির উদ্যোগে ইফতার সম্মিলনী অনুষ্ঠিত হয়েছে। পবিত্র রমজান মাসের তাৎপর্য তুলে ধরা এবং শিক্ষক, অভিভাবক ও বিশিষ্টজনদের মধ্যে সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ জোরদারের লক্ষ্যে এ আয়োজন করা হয়।
সোমবার (১৬ মার্চ) বিকালে একাডেমির হলরুমে অনুষ্ঠিত এ ইফতার মাহফিলে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব ও সঞ্চালনা করেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান মুহাদ্দিস মাওলানা আমিরুল ইসলাম বেলালী।
ইফতার মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. ইসমাইল হোসেন, কলারোয়া স্বাস্থ্য কমপ্লেক্সের সার্জন ডা. মেহের উল্লাহ, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ইউনুস আলী, কলারোয়া বাজার ব্যবসায়ী সমিতির সেক্রেটারি মীর রফিক, সাংবাদিক আরিফ মাহমুদ, কলারোয়া আলিয়া মাদ্রাসার সহকারী শিক্ষক শেখ শাহাজান আলী শাহীন, জাহিদুর রহমান খান চৌধুরী, ব্যবসায়ী রমজান আলী, প্রধান শিক্ষক ইমরান হোসাইনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা পবিত্র রমজান মাসের তাৎপর্য তুলে ধরে বলেন, রমজান কেবল সংযমের মাস নয়; এটি আত্মশুদ্ধি, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার এক মহাসুযোগ। এ সময় তারা শিক্ষার্থীদের নৈতিক ও আদর্শিক শিক্ষায় গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন এবং ইক্বরা চাইল্ড ক্যাডেট একাডেমির সার্বিক সাফল্য কামনা করেন।
দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
পরে প্রতিষ্ঠানে কর্মরত ও শিক্ষার্থীদের আনানেয়ার কাজে নিয়োজিত ইজিবাইক চালকদের মাঝে ঈদ উপহার সামগ্রি বিতরণ করা হয়।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]