
বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) কলারোয়া উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুর ১২ টায় শেখ আমানুল্লাহ ডিগ্রি কলেজে অনুষ্ঠিত সভায় অত্র কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রেজাউল ইসলামকে সভাপতি ও হাজী নাসির উদ্দীন কলেজের সহকারী অধ্যাপক হারুন অর রশিদ বকুলকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটির গঠিত হয়।
কাজীরহাট কলেজের অধ্যক্ষ এস,এম শহিদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা কলেজ শিক্ষক সমিতির সভাপতি ঝাউডাঙ্গা কলেজের অধ্যক্ষ খলিলুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কলেজ শিক্ষক সমিতির সহ-সভাপতি অধ্যক্ষ শিব পদ গাইন, জেলা কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক নূর মোহাম্মদ পাড়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলার বিভিন্ন কলেজের অধ্যক্ষ, সহকারী অধ্যাপক ও প্রভাষকবৃন্দ।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]