
শীত মৌসুমের আগমনী বার্তায় গ্রামবাংলার ঐতিহ্য খেজুর রস সংগ্রহে ব্যস্ত সময় পার করছে কলারোয়ার গাছিরা। কলারোয়ায় এক সময় দিগন্তজুড়ে মাঠ কিংবা সড়কের দু'পাশে সারি সারি অসংখ্য খেজুর গাছ চোখে পড়ত। কালের বিবর্তনে হারিয়ে যেতে বসেছে গ্রামবাংলার ঐতিহ্য এ খেজুর গাছ। বৈচিত্র্যপূর্ণ ছয় ঋতুর দেশ বাংলাদেশ। শীত ঋতুতে মেলে খেজুরের রস।
এজন্য খেজুর গাছ থেকে রস সংগ্রহের জন্য চলছে প্রস্তুতি। শীতের সকালে মিষ্টি রোদে বসে সুস্বাদু খেজুরের রস খাওয়ার মজাই আলাদা। শীতের ভরা মৌসুমে রস সংগ্রহের জন্য শীতের আগমনের শুরু থেকেই খেজুর রস সংগ্রহের প্রতিযোগিতায় মেতে উঠেছে গাছিরা। এখনো তেমন একটা শীতের দেখা না মিললেও এরই মধ্যে খেজুর রস সংগ্রহের জন্য কাজ শুরু করে দিয়েছেন অনেকেই।
উপজেলার প্রতিটি এলাকায় এক সময় খ্যাতি থাকলেও কালের বিবর্তনে হারিয়ে যেতে বসেছে গ্রামবাংলার ঐতিহ্য খেজুরের রস ও সুঘ্রান নলেন গুড়, পাটালীর। কয়েক বছর আগেও এলাকার প্রতিটি বাড়িতে, ক্ষেতের আইলে ও রাস্তার দুই ধারে দিয়ে ছিল অসংখ্য খেজুর গাছ। এখন আর তেমনটি নেই। যা আছে সেগুলো থেকে রস সংগ্রহের প্রস্তুতি শুরু হয়েছে। খেজুর গাছ সারা বছর অযত্নে অবহেলায় থাকলেও শীত মৌসুম আসলেই তার কদর বেড়ে যায়। বছরের ৪ মাস খেজুর গাছ থেকে মিষ্টি রস সংগ্রহ করা হয়।
খেজুর রস অত্যন্ত সুস্বাধু হওয়ায় সবার কাছে অতি জনপ্রিয়। শীত মৌসুমে শহর থেকে দলে দলে মানুষ খেজুর রস খেতে ছুটে আসতো গ্রাম বাংলায়। ভোর বেলা গাছ থেকে রস পাড়ার সময়ে গ্রামীণ পরিবেশটা খেজুর রসে মধুর হয়ে উঠতো। রস সংগ্রহকারী গাছিদের প্রাণচাঞ্চল্য লক্ষ্য করা যেত সে সময়ে। রস জ্বালিয়ে সুঘ্রান নলেন গুড় ও পাটালী তৈরি করতেন তারা। যার সাধ ও ঘ্রাণ ছিল অপূর্ব। নতুন প্রজন্মের কাছে রূপকথা মনে হলেও বাস্তব। যত বেশি শীত পড়ে তত বেশি মিষ্টি রস সংগ্রহ হয় খেজুর গাছ থেকে।
উপজেলার গনপতিপুর গ্রামের মতিয়ার রহমান জানান আমার ৬ গন্ডা গাছ আছে আমি নিজেই রস সংগ্রহের জন্য গাছ পরিস্কার করে থাকি। একই গ্রামের মোসলেম আলী জানান অন্যের খেজুর গাছ রস,ও গুড় দেওয়ার শর্তে পরিস্কার করে রস সংগ্রহের জন্য প্রস্তুুত করছি।
কলারোয়ায় শীতের পুরো মৌসুমে চলে রস, গুড়, পিঠা, পুলি ও পায়েস খাওয়ার উৎসব। বাংলার ঐতিহ্যবাহী পরিবেশবান্ধব খেজুর গাছ এখন উপজেলা জুড়ে বিলুপ্তির পথে। তার পরেও সব মিলিয়ে উপজেলাব্যাপী চলছে খেজুর গাছ থেকে রস সংগ্রহের প্রস্তুতি।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]