
সাতক্ষীরার কলারোয়ায় গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়)' প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করেছেন প্রকল্পের ডিস্ট্রিক্ট ম্যানেজার (খুলনা ও সাতক্ষীরা জেলা) মো: হাফিজুর রহমান।
মঙ্গলবার (১১ আগষ্ট) সকালে কলারোয়া উপজেলার সোনাবাড়ীয়া, লাঙ্গলঝাড়া, যুগিখালী ও জয়নগর ইউনিয়ন পরিষদে গ্রাম আদালতের কার্যক্রম পরিদর্শন করেন।
ইউনিয়ন পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সোনাবাড়ীয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নাজমা খাতুন, ইউপি প্রশাসনিক কর্মকর্তা তবিবুর রহমান, লাঙ্গলঝাড়া ইউনিয়ন পরিষদের প্রশাসক আবু মুসা, ইউপি সদস্য শাফিজুল ইসলাম, ইউপি প্রশাসনিক কর্মকর্তা আবু সাইম, যুগিখালী ইউপির প্যানেল চেয়ারম্যান মফিজুল ইসলাম, ইউপি প্রশাসনিক কর্মকর্তা সুফিয়ান, জয়নগর ইউপি প্রশাসনিক কর্মকর্তা হাবিবুর রহমানসহ পরিদর্শনকৃত ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ।
পরিদর্শনকালে তিনি সকল ইউনিয়ন পরিষদে গ্রাম আদালতের কার্যক্রম, বিভিন্ন ফরম, গ্রাম আদালতের সুবিধা, এখতিয়ার, এজলাসের ব্যবহার, আদালত গঠন, আদালত গঠনের প্রক্রিয়াসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের কলারোয়া উপজেলা কো-অর্ডিনেটর মোস্তাক আহমেদ ও শুক্লা মিশ্র।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]