
মেহেদী হাসান শিমুল: সাতক্ষীরার কলারোয়া উপজেলার ৭নম্বর চন্দনপুর ইউনিয়নের দুটি দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন করেছেন ইউনিয়ন বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও আগামী ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী আশরাফুজ্জামান মন্টু।
সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় দুর্গাপূজার অষ্টমী তিথিতে তিনি চন্দনপুর দুর্গামন্দির ও নাথপুর সার্বজনীন দুর্গামন্দির পরিদর্শন করেন।
এ সময় তিনি মন্দির সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং পূজামণ্ডপগুলোর জন্য আর্থিক সহায়তা প্রদান করেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন চন্দনপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম মগু, সহ.সভাপতি কামরুল ইসলাম, যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. ইউনুস আলী, যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক মিঠু, হৃদয়ুর রহমান ও আবু তাহেরসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এ সময় নেতৃবৃন্দ পূজামণ্ডপগুলোর সার্বিক খোঁজখবর নেন। পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ বজায় রেখে শারদীয় দুর্গোৎসব উদ্যাপনের প্রত্যাশা ব্যক্ত করেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]