
"করবো সমবায়, গড়বো দেশ - সবার জন্য বাংলাদেশ" এই প্রতিপাদ্যে সাতক্ষীরার কলারোয়ায় যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
রবিবার (৮ নভেম্বর) সকাল সাড়ে ১০ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় বিভাগের উদ্যোগে আয়োজিত র্যালিটি উপজেলা চত্ত্বর প্রদক্ষিণ করে।
পরে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সমবায় অফিসার অনিমেশ কুমার দাশ এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম।
বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা এস এম এনামুল ইসলাম, উপজেলা যুবউন্নয়ন অফিসার রেজাউল হক, ইউসিসি লিঃ এর সাবেক সভাপতি আব্দুল গফুর,কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক-কর্মচারী কল্যাণ সমবায় সমিতির সাধারণ সম্পাদক এস,এম আব্দুল করিম, সম্রাট হোসেন।
এছাড়া সমবায় বিভাগের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সমবায় সমিতির প্রতিনিধি, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে শ্রেষ্ট সমবায় সমিতি ও সমবায়ীদের ক্রেস্ট ও গাছের চারা প্রদান করা হয়।
সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জিয়াউল ইসলাম।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]