
সাতক্ষীরার কলারোয়া উপজেলায় সুশৃঙ্খল ও স্বচ্ছ পরিবেশে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর পণ্য বিতরণ করা হয়েছে। রবিবার (৮ নভেম্বর) সকাল থেকে এ বিতরণ কার্যক্রম শুরু হয়।
নির্ধারিত ৪৭০ টাকা মূল্যের পণ্যের প্যাকেট মাত্র ১০ টাকায় পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন উপকারভোগী কার্ডধারীরা। বিতরণ কার্যক্রমে কোনো ধরনের অনিয়ম, অব্যবস্থাপনা বা ভোগান্তির অভিযোগ পাওয়া যায়নি।
কার্ডধারীরা জানান, তারা নিয়ম অনুযায়ী সঠিকভাবে টিসিবির পণ্য হাতে পেয়েছেন। সুশৃঙ্খল পরিবেশে পণ্য বিতরণ হওয়ায় তাদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
সংশ্লিষ্টদের তদারকি ও সুন্দর ব্যবস্থাপনায় বিতরণ কার্যক্রম সম্পন্ন হওয়ায় সন্তুষ্টি প্রকাশ করেছেন সাধারণ উপকারভোগীরা। নিম্নআয়ের মানুষের নিত্যপ্রয়োজনীয় পণ্যের চাহিদা পূরণে টিসিবির এ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মনে করছেন স্থানীয়রা।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]