
কলারোয়ায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অসহায়, দরিদ্র ও দুস্থ হিন্দু ধর্মাবলম্বীদের মাঝে শাড়ি বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে এ শাড়ি বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কলারোয়া উপজেলা নির্বাহী (ইউএনও ) কর্মকর্তার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শাড়ি বিতরণ করেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কলারোয়া উপজেলা শাখার আমির মাওলানা মো. কামারুজ্জামান, পৌর আমির ইউনুস আলী বাবু, পূজা উদযাপন পরিষদের সভাপতি হরেন্দ্র নারায়ণ, সাধারণ সম্পাদক সন্দীপ কুমার রায়, মো. রকিব উদ্দীন, মাওলানা মো. আমজাদ হোসেন, সন্তোষ কুমার, নিরঞ্জন ঘোষ, মিঠুন ঘোষ ও রবীন্দ্রনাথ ঘোষসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কলারোয়া উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা মো. শহিদুল ইসলাম।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]