
উৎসবমুখর পরিবেশে কলারোয়ায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেল ৪টায় উপজেলা অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। খুলনা জেলা স্টেডিয়াম থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুল ইসলাম, উপজেলা বিএনপির মুখপাত্র অধ্যক্ষ রইচ উদ্দীন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. বাপ্পি কুমার দাস, থানার ওসি মোঃ মিজানুর রহমান ও উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ এনামুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ক্রীড়াবিদ, শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মীরা।
নতুন কুঁড়ি স্পোর্টসের এ আয়োজনের মাধ্যমে শিশু-কিশোরদের খেলাধুলায় আগ্রহ বাড়ানো, সুপ্ত প্রতিভা বিকাশ এবং ক্রীড়াঙ্গনে নতুন প্রতিভা তুলে ধরার প্রত্যাশা ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]