
কলারোয়ায় ৮দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে কন্টেন্ট ক্রিয়েটর ইমরান হোসেন হাবুর নেতৃত্বাধীন ওজি বয়েজ।
শুক্রবার বিকালে কলারোয়া সরকারি পাইলট হাইস্কুল মাঠে কলারোয়া বলফিল্ড ফুটবল বয়েজ (কেবিএফবি) আয়োজিত টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে অংশগ্রহণ করে সাতক্ষীরার মুকুন্দপুর ইমাজিং ক্লাব বনাম ইমরান হোসেন হাবুর ওজি বয়েজ।
নির্ধারিত সময়ে গোলশুন্য ড্র থাকায় খেলা ট্রাইব্রেকারে গড়ায়। ট্রাইব্রেকারে ইমরান হোসেন বাবুর টিম ৩-০ গোলে মুকুন্দপুর ইমারজিং ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
বিপুল সংখ্যক দর্শক ফাইনাল খেলাটি উপভোগ করেন।
খেলা শেষে পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক আব্দুর রহিম বাবু, শেখ আলতাফ হোসেন, রমজান আহম্মেদ, রেজাউল করিম লালু, প্রভাষক আরিফ মাহমুদ, সাইফুল ইসলাম বাবু, শেখ সালাউদ্দিন চঞ্চল, মাসউদুল ইসলাম মাসুদ, সহকারী অধ্যাপক মাওলানা তৌহিদুর রহমান, রেফারি ফারুক হোসেন স্বপন, মাসুদ পারভেজ মিলন, মাস্টার হাবিবুল্লাহ প্রমুখ।
ম্যান অব দ্যা ফাইনাল ও টুর্নামেন্ট সেরা খেলোয়াড় নির্বাচিত হন চ্যাম্পিয়ন ওজি বয়েজের গোলকিপার আকিব।
ম্যান অব দ্যা টুর্নামেন্ট নির্বাচিত হন রানার্সআপ মুকুন্দপুর ইমারজিং ক্লাবের ইমরান। টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় ছিল মিঞা ফাউন্ডেশন ও মিলন খেলাঘর।
ম্যাচটি পরিচালনা করেন সায়েদুল করিম তপু। সহকারী রেফারি ছিলেন কামরুজ্জামান বাবু ও আনোয়ার হোসেন।
ধারাভাষ্যে ছিলেন সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম ও শিক্ষক শেখ শাহাজাহান আলী শাহিন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]