
“হাত ধোয়ার নায়ক হোন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার কলারোয়ায় দি কোকা-কোলা ফাউন্ডেশন (The Coca-Cola Foundation–TCCF)-এর অর্থায়নে, ওয়াটার অ্যান্ড স্যানিটেশন ফর আরবান পপুলেশনস (WSUP Bangladesh)-এর আয়োজনে এবং কলারোয়া পৌরসভার সহযোগিতায় বিশ্ব হাত ধোয়া দিবস–২০২৬ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে কলারোয়া গার্লস পাইলট হাইস্কুলে আলোচনা সভা, হাত ধোয়ার ব্যবহারিক প্রদর্শনী, সচেতনতামূলক র্যালি ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌরসভা প্রশাসক জনাব আরিফুল ইসলাম। তিনি তার বক্তব্যে বলেন, “সঠিক নিয়মে হাত ধোয়া ব্যক্তিগত স্বাস্থ্য সুরক্ষার অন্যতম গুরুত্বপূর্ণ ধাপ। শৈশব থেকেই শিক্ষার্থীদের মধ্যে নিয়মিত হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে হবে।”তিনি বিদ্যালয়ে নিরাপদ সুপেয় পানির ব্যবস্থা করায় ওসাপ (WSUP)- বাংলাদেশকে ধন্যবাদ জানান এবং ওয়াটার পয়েন্টের যথাযথ ব্যবহার ও রক্ষণাবেক্ষণের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে কলারোয়া পৌরসভার পৌর নির্বাহী অফিসার জনাব তুষার কান্তি দাস, সহকারী প্রকৌশলী জনাব শহিদুল ইসলাম সহ ঊর্ধ্বতন কর্মকর্তা, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং অভিভাবকরা অংশগ্রহণ করেন। এই আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে ব্যক্তিগত পরিচ্ছন্নতা, স্বাস্থ্যবিধি মেনে চলা এবং রোগ প্রতিরোধে নিয়মিত হাত ধোয়ার গুরুত্ব সম্পর্কে সচেতনতা সৃষ্টি করা হয়। কুইজ প্রতিযোগিতা শেষে শিক্ষার্থীদের মধ্যে উপহার বিতরণ করা হয়।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]