
ঘূর্ণিঝড় ‘আদমান’-এর প্রভাবে সৃষ্ট নিম্নচাপ ও বৈরী আবহাওয়ায় টানা তিন দিনের বৃষ্টিতে সাতক্ষীরার কলারোয়ায় কৃষকদের স্বপ্ন এখন পানির নিচে। মাঠে কেটে রাখা পাকা আমন ধান বৃষ্টির পানিতে ডুবে থাকায় ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা।
বিশেষ করে প্রায় ৪ হাজার হেক্টর জমিতে কেটে রাখা পাকা আমন ধান পানির নিচে তলিয়ে যাওয়ায় দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। শুধু আমন ধান নয়, অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে সম্প্রতি বপন করা বিভিন্ন রবি শস্য ও শীতকালীন সবজির ক্ষেতও।
কৃষকের সারা বছরের পরিশ্রমে ফলানো সোনালি ধান ঘরে তোলার মুহূর্তে এমন দুর্যোগে তাদের স্বপ্ন যেন বৃষ্টির পানিতে ভেসে যাচ্ছে। অনেক কৃষক এখন চোখের সামনে নিজের ফসলের ক্ষতি দেখছেন, কিন্তু বৈরী আবহাওয়ার কারণে ফসল রক্ষা করতে পারছেন না।
উপজেলা কৃষি কর্মকর্তা এস এম এনামুল হক জানিয়েছেন, বৈরী আবহাওয়া ও নিম্নচাপের প্রভাবে টানা বৃষ্টিতে কলারোয়ার অধিকাংশ এলাকার কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন। বিশেষ করে পাকা আমন ধান, সদ্য বপন করা রবি শস্য এবং শীতকালীন সবজির ব্যাপক ক্ষতি হয়েছে।
কৃষকদের আশঙ্কা, দ্রুত পানি না নামলে ফসলের ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে। তুমি আরো বলেন বৃষ্টি আর না হলে পাকা ধানগুলো ঘরে উঠানো যাবে
কৃষক শামসুর রহমান বলেন—সারা বছরের পরিশ্রমের ফসল হারিয়ে এখন কীভাবে ঘুরে দাঁড়াবেন আমরা।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]