
কামরুল হাসান : কলারোয়ায় যথাযোগ্য মর্যাদায় বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। দিবস পালনে অদম্য নারীদের সংবর্ধনা প্রদান, আলোচনা সভা, র্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে মঙ্গলবার বেলা ১২ টার দিকে আলোচনা সভা ও অদম্য নারীদের ক্রেস্ট এবং সার্টিফিকেট প্রদান করা হয়।
উপজেলা পরিষদ সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সদ্য যোগদানকারী উপজেলা নির্বাহী অফিসার জেবুন নাহার।
সভার শুরুতে সভাপতি হিসাবে স্বাগত বক্তব্য দেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন নাহার আক্তার।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জয়নাল আবদিন, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল, প্রেসক্লাবের যুগ্ম আহবায়ক এম এ সাজেদ, নারী সংগঠক লতিফা আখতার, অবসরপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল খালেক খান, সাংবাদিক দেলোয়ার হোসেনসহ সামাজিক উন্নয়নে নারী উদ্যোক্তাগণ, এনজিও প্রতিনিধি ও সুধিবৃন্দ।
সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রশিক্ষক বেল্লাল হোসেন, সহযোগিতা করেন অফিস সহকারী আনিছুর রহমান।
সব শেষে "অদম্য নারী পুরষ্কার" শীর্ষক কর্মসূচির বাছাইকৃত ৫ ক্যাটাগরির সুপারিশপ্রাপ্ত ৫ নারীকে সম্মাননা স্মারক ও প্রশংসা পত্র প্রদান করা হয়।
অদম্য নারীরা হলেন- অর্থনৈতিক সাফল্য অর্জনকারী নারী উপজেলার কয়লা গ্রামের মমতাজ পারভিন, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক পৌরসভার মির্জাপুর গ্রামের ডাক্তার নাজমুন নাহার রাণী, সফল জননী নারী উপজেলার দক্ষিণ ভাদিয়ালী ময়না খাতুন, নির্যাতনের বিভিষিকা মুছে ফেলে নতুন উদ্যোমে জীবন শুরু করা নারী উপজেলার মাদরা গ্রামের মোছা: পারুল খাতুন ও সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখা নারী উপজেলার রাজনগর গ্রামের মনোয়ারা।
পরে উপজেলা পরিষদ মোড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]