
কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন উপলক্ষে গঠিত সার্চ কমিটির দ্বিতীয় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৭অক্টোবর) বিকেলে সমিতির নিজস্ব কার্যালয়ে সার্চ কমিটির আহবায়ক অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আমানুল্যাহ আমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় উপজেলার ৪১টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগামী কমিটি গঠনের লক্ষ্যে প্রেরিত ৪১ জন সদস্যের নামের তালিকা উপস্থাপন করা হয়।
এসময় শিক্ষক নেতারা কমিটি গঠনের বিষয়ে তাদের সুচিন্তিত মতামত তুলে ধরেন। সেই সাথে পরবর্তী সভায় ৪১জন সদস্যের উপস্থিতিতে কমিটি গঠন প্রক্রিয়া এগিয়ে নেয়ার সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সার্চ কমিটির সদস্য প্রধান শিক্ষক রুহুল আমিন, প্রধান শিক্ষক সাংবাদিক রাশেদুল হাসান কামরুল, প্রধান শিক্ষক সামছুল হক, প্রধান শিক্ষক আ. সালাম, প্রধান শিক্ষক বখতিয়ার খলজি, প্রধান শিক্ষক উয়ায়েস আলী সিদ্দিক, প্রধান শিক্ষক নাসির উদ্দীন, সহকারী প্রধান শিক্ষক জিয়ারুল হক, সহকারী প্রধান শিক্ষক আব্দুল আলিম, সহকারী শিক্ষক আব্দুল করিম, সহকারী শিক্ষক আজগর আলী প্রমুখ।
সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সার্চ কমিটির সদস্য সচিব সহকারী শিক্ষক মোস্তফা বাকী বিল্লাহ শাহী।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]