
কলারোয়া রিপোর্টার্স ক্লাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেছেন কলারোয়া মির্জাপুর গ্রামের মৃত নূর আলী শেখের কন্যা হাছিনা বেগম।
গতকাল সোমবার (৩০ মার্চ) বেলা ১২টার দিকে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
লিখিত বক্তব্যে হাছিনা বেগম বলেন, আলাইপুর গ্রামের করিম বক্স গাজীর পুত্র নজরুল ইসলাম, সাহেব আলী, ইসলাম আলী, মনিরুল ইসলাম ও লিটন হোসেন এলাকার ভূমিলোভী, হিংস্র ও কথিত খারাপ প্রকৃতির লোক। কলারোয়া উপজেলাধীন ৭১নং আলাই পুর মৌজায় ১৭৩৩ নং খতিয়ানে ২২২৫ নং দাগে ৭১ শতাংশ জমির মধ্যে ১৭ শতাংশ ডাঙ্গা জমি আমার নামে দলিলকৃত রেকর্ডিং ও মিউটেশনকৃত। জমি বিবাদীগণ গায়ের জোরে অবৈধভাবে জবর দখল করিয়া রাখিয়াছেন। আমি আমার জমির দখল চাইলে বা বিবাদীদের আমার জমির অবৈধ দখল ছাড়তে বললে তারা কোন কিছু তোয়াক্কা না করে আমাকে জমি দিবেনা মর্মে ভয়-ভীতি প্রদান করে। এমতাবস্থায় আমি গত ১৫ই অক্টোবর সকাল ৯ টার দিকে আমার জমিতে গিয়ে তাদেরকে আমার জমির দখল ছাড়তে বললে আমাকে গালিগালাজ করে এবং আবার জমিতে গেলে মারপিট করবে বলে হুমকি দিয়ে তাড়িয়ে দেয়। বিষয়টি এলাকার লোকজন জানে এবং শুনেছে।
এমতাবস্থায় আমি যেন আমার জমির দখল পাইতে পারি এ বিষয়ে প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]