
কলারোয়া প্রতিনিধি: পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও আলাইপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে এসব চারা বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরিফুল ইসলাম।
এ সময় শিক্ষার্থীদের বৃক্ষরোপণ ও গাছের পরিচর্যার গুরুত্ব সম্পর্কে সচেতন করা হয়। উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ সাইদুর রহমানসহ সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীরা।
ইউএনও আরিফুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণের আগ্রহ তৈরি হলে ভবিষ্যতে সবুজ ও পরিবেশবান্ধব সমাজ গড়ে তোলা সম্ভব হবে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]