
সাতক্ষীরার কলারোয়ায় সাবেক পৌর মেয়র গাজী মোঃ আকতারুল ইসলামের বিরুদ্ধে পূর্বে দেওয়া অভিযোগ প্রত্যাহার করে সংবাদ সম্মেলনে দুঃখ প্রকাশ করেছেন রাজু আহমেদ খান।
শনিবার (৭ নভেম্বর) সাতক্ষীরা প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি জানান, গত ১ নভেম্বর সাতক্ষীরা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাবেক মেয়র গাজী মোঃ আকতারুল ইসলামের বিরুদ্ধে কলারোয়া কাজীরহাট চিনতলা এলাকায় পারুল বিকাশ নামের একটি ইটভাটা দলীয় প্রভাব খাটিয়ে জোরপূর্বক দখল ও পরিচালনার অভিযোগ করেছিলেন তিনি।
তবে পরবর্তীতে বিশেষ মহলের কাছ থেকে পাওয়া তথ্য ভুল ছিল বলে উপলব্ধি করেন রাজু আহমেদ খান। তিনি জানান, সাবেক মেয়রের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলো সত্য ও তথ্যভিত্তিক না হওয়ায় সংবাদ সম্মেলনের মাধ্যমে নিজের পূর্বের বক্তব্য প্রত্যাহার করে নিচ্ছেন।
একই সঙ্গে সাবেক মেয়র গাজী মোঃ আকতারুল ইসলামের রাজনৈতিক ও সামাজিক মর্যাদাহানির জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেন তিনি।
সংবাদ সম্মেলনে রাজু আহমেদ খান তার পূর্বের বক্তব্য প্রত্যাহারের বিষয়টি সাংবাদিকদের মাধ্যমে প্রচারের অনুরোধ জানান।
উল্লেখ্য, সংবাদ সম্মেলনে দেওয়া লিখিত বক্তব্যের ভিত্তিতে এ প্রতিবেদন তৈরি করা হয়েছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]