
কলারোয়ায় বিএসএইচ সিংগা মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ( ২০ আগষ্ট) সকাল ১১ টায় স্কুল মিলনায়তনে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রফিকুল ইসলাম। বক্তব্যে তিনি স্কুলের পঠন-পাঠন ও সহ-শিক্ষা কার্যক্রমসহ স্কুলের পরিবেশকে সুন্দর রাখার উপর গুরুত্ব আরোপ করেন।
তিনি চলতি-২৬" শিক্ষা বর্ষে ৬ষ্ঠ শ্রেণীতে ভর্তিসহ সকল শিক্ষার্থীকে শ্রেণীকক্ষে সঠিক পাঠদানের মধ্য দিয়ে তাদেরকে গড়ে তুলতে শিক্ষক- কর্মচারীদের দায়িত্বে অবহেলা না করার আহবান জানান। স্কুলের সকল শিক্ষক- ছাত্র- ছাত্রী, শিক্ষার্থী অভিভাবক ও এলাকার সচেতন মহলের সমন্বিত প্রচেষ্টায় স্কুলের সার্বিক ফলাফল ভাল করার আশাবাদ ব্যক্ত করেন।
স্কুলের সহকারী শিক্ষক রফিকুল ইসলামের পরিচালনায় সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিনিয়র শিক্ষক আ: রউফ, প্রদীপ কুমার বিশ্বাস, জাহাঙ্গীর হোসেন, জহুরুল ইসলাম, নাসরিন আক্তার, শিক্ষক শফিকুল ইসলাম, স্বপন কুমার সরকার, সালাম হোসেন, জাহাঙ্গীর আলম, তহুরা সুলতানা, সামিয়া আফরিন, আলমগীর হোসেন, সুবর্না রানী, নুরুননাহার সেতু, বদরুজ্জামান মারুফ, শুভংকার মজুমদার, সোহাগ হোসেন, অভিভাবক চঞ্চল হোসেন, সেলিম হোসেন, স্টাফ সাহিদা খাতুনসহ ছাত্র-ছাত্রীবৃন্দ। ২০২৬' শিক্ষা বর্ষে ওই স্কুলে ৬ষ্ঠ শ্রেণীতে ১১৪ জন ছাত্র-ছাত্রী ভর্তি হয়েছে বলে জানা গেছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]