
সাতক্ষীরার কলারোয়ায় সৌদি আরব ও পবিত্র মক্কার মসজিদুল হারাম এবং মদিনার মসজিদে নববীর বিরুদ্ধে হুতিদের কথিত হামলা ও আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২ অক্টোবর) বিকেল ৫টায় যশোর-সাতক্ষীরা মহাসড়কের কলারোয়া উপজেলা পরিষদের সামনে বাংলাদেশ জমঈয়ত আহলে হাদিস ও শুব্বানে আহলে হাদিস বাংলাদেশের কলারোয়া শাখার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য দেন সাতক্ষীরা জেলা জমঈয়ত আহলে হাদিস বাংলাদেশের সহসভাপতি ওহিদুজ্জামান, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা তৌফিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোজাফ্ফর রহমান ও দাওয়াহ বিষয়ক সম্পাদক ক্বারি আব্দুল্লাহ শাহীন।
এ সময় মানববন্ধনে উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থী ও সংগঠনের নেতাকর্মীরা প্রমুখ।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]